AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baranagar: প্রতিবাদ করায় আইনজীবী শুভেন্দুকে মার, পুড়িয়ে মারার হুমকি! কাঠগড়ায় TMC কাউন্সিলরের ঘনিষ্ঠরা

Baranagar: প্রথমে কথা কাটাকাটি। তারপর আইনজীবীকে রাস্তায় ফেলে বেধড়ক মার। এমনকি, তার বৃদ্ধ মাকে পুড়িয়ে মারার হুমকি দেয় সেই কাউন্সিলর ঘনিষ্ঠরা, অভিযোগ আইনজীবীর।

Baranagar: প্রতিবাদ করায় আইনজীবী শুভেন্দুকে মার, পুড়িয়ে মারার হুমকি! কাঠগড়ায় TMC কাউন্সিলরের ঘনিষ্ঠরা
আহত আইনজীবীImage Credit: ফাইল চিত্র
| Edited By: | Updated on: Mar 17, 2025 | 11:33 AM
Share

বরানগর: ক্ষমতার আস্ফালন? স্থানীয় কাউন্সিলরের লোক বলে প্রতিবাদকেও ভাঙতে পারে তারা? গায়ে হাত তুলতে পারে যে কারওর? এদিনের ঘটনা ঘিরে আপাতত উঠছে এমন প্রশ্নই। প্রতিবাদ করায় আইনজীবীকে রাস্তায় ফেলে মার শাসকদলের কাউন্সিলর ঘনিষ্ঠ গোষ্ঠীর।

ঘটনা বরানগরের। দোলের দিনের পড়ন্ত বিকেলে নিজের মাকে বাড়ির দিকে যাচ্ছিলেন হাইকোর্টের আইনজীবী শুভেন্দু মিত্র। সেই সময়েই মাঝরাস্তায় যুযুধান হয়ে পড়েছিল দুই গোষ্ঠী। বচসা, হাতাহাতি ঘিরে একেবারে উত্তেজনা পরিস্থিতি। নিজেদের মধ্যেই মারপিট করছিল দুই গোষ্ঠী।

তখন তাদের দেখে নিজে থেকেই দাঁড়িয়ে পড়েন শুভেন্দু। খোলা রাস্তায় বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগে প্রতিবাদ করেন তিনি। আর তাতেই বিপত্তি। দুই গোষ্ঠীর মাঝে ‘নাক গলানোর’ অভিযোগ তুলে আইনজীবীর বিরুদ্ধে চড়াও হয় স্থানীয় ১৯ নম্বর ওয়ার্ডের শাসকদলের কাউন্সিলর শম্পা কুণ্ডু ঘনিষ্ঠ এক গোষ্ঠী।

প্রথমে কথা কাটাকাটি। তারপর আইনজীবীকে রাস্তায় ফেলে বেধড়ক মার। এমনকি, তার বৃদ্ধ মাকে পুড়িয়ে মারার হুমকি দেয় সেই কাউন্সিলর ঘনিষ্ঠরা, অভিযোগ আইনজীবীর। এদিন তিনি বলেন, ‘সেদিন কিছু আদি তৃণমূল সদস্যদের ধরে মারধর করছিল, অন্য গোষ্ঠী। সেই সময় আমি বাইক নিয়ে সেখান থেকে যাচ্ছিলাম। ওদের ওই রকম অবস্থায় দেখে দাঁড়িয়ে বলি যে আজকে একটা ভাল দিন, এই সময় নিজেদের মধ্য়ে মারামারি করিস না। আর এই কথা বলতেই, নব্য তৃণমূলের সদস্য়গুলো আমার গায়ে হাত তুলল, বেধড়ক মারধর করল।’

উল্লেখ্য, ইতিমধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সাত অভিযুক্তের নামে থানায় দায়ের হয়েছে অভিযোগও। প্রশ্নের মুখে পড়েছেন খোদ কাউন্সিলর। এই প্রসঙ্গে বরানগরের ওই শাসকদলের কাউন্সিলরকে যোগাযোগ করলে, তিনি জানান, ‘প্রশাসন গোটা বিষয়টা খতিয়ে দেখছে’। তবে ঘটনার পর তিন দিন কেটে গেলেও এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত