AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: পুজোর মুখে দুর্বিপাকে বাংলার আকাশ! কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে?

Weather Update: বৃহস্পতিবার উত্তরের আরও ৩ জেলায় জারি লাল সতর্কতা। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে জন্য জারি লাল সতর্কতা। একদিনে ২০০ মিমি বা তার বেশি বৃষ্টির আশঙ্কা থাকছে। শুক্রবার পর্যন্ত সতর্কতা জারি উত্তরবঙ্গে।

Weather Update: পুজোর মুখে দুর্বিপাকে বাংলার আকাশ! কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে?
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Sep 25, 2024 | 4:44 PM
Share

কলকাতা: ঘূর্ণাবর্ত-অক্ষরেখার বৃষ্টিতে পুজোর মুখে ফের দুর্যোগ। বৃষ্টি-বাঁধের জলে আবার প্লাবনের আশঙ্কা। এদিন দক্ষিণবঙ্গের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। একদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা থাকছে। এদিন কলকাতা-সহ ১০ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকছে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 

বুধবার ও বৃহস্পতিবার ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বৃষ্টি আরও বাড়লে ডিভিসির জলে ফের বাড়তে পারে বিপদ। পুজোর মুখে উত্তরবঙ্গ নিয়েও বড় উদ্বেগের কারণ তৈরি হয়েছে। প্রবল বৃষ্টিতে পাহাড়-ডুয়ার্সে বিপর্যয়ের আশঙ্কা থাকছে। বুধবারের পর বৃহস্পতিবার দার্জিলিংয়ে জারি থাকছে লাল সতর্কতা।

বৃহস্পতিবার উত্তরের আরও ৩ জেলায় জারি লাল সতর্কতা। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে জন্য জারি লাল সতর্কতা। একদিনে ২০০ মিমি বা তার বেশি বৃষ্টির আশঙ্কা থাকছে। শুক্রবার পর্যন্ত সতর্কতা জারি উত্তরবঙ্গে। পাহাড়ের নানা প্রান্তে ধস নামার আশঙ্কা করা হচ্ছে। জল আরও বাড়তে পারে নদীতে। ইতিমধ্যেই এদিন সকালে ২৮ মাইলের কাছে ধসের খবর সামনে আসে। যার জেরে বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। 

Follow Us
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার