Ritabrata Banerjee on Mamata: মমতাকে পরামর্শদাতা হিসেবে চান ঋতব্রত, অভিষেক সম্পর্কে যা বললেন…

Ritabrata Banerjee: ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায় দাবি করেছেন, তাঁরা গঠনমূলক বিরোধিতা করবেন। ওয়াকআউট করবেন না। ঋতব্রত বলেন, "আমাদের যদি কোনও বিলের বিরুদ্ধে ভোট দিতে হয়, বিলের বিরুদ্ধে ভোট দেব। তবে ওয়াকআউট করে অন্য কাউকে সুযোগ করে দেব না।"

Ritabrata Banerjee on Mamata: মমতাকে পরামর্শদাতা হিসেবে চান ঋতব্রত, অভিষেক সম্পর্কে যা বললেন...
মমতাকে নেত্রী মানবেন ঋতব্রত!Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 03, 2026 | 8:01 PM

কলকাতা: বুধবার বিধানসভা দেখল এক অভূতপূর্ব ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা দল তৃণমূল কংগ্রেস ভেঙে ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় (Ritabrata Banerjee) নেতা হিসেবে বিধানসভায় নিয়ে গেলেন ৫৮ জন তৃণমূল বিধায়ককে, যাঁরা নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করেছে। বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার পর প্রেস কর্নারে বসে সাংবাদিক বৈঠক করল গোটা দল। আর সেখানেই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানালেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁদের পরামর্শদাতা হিসেবে চান।

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান পরামর্শদাতা হওয়ার অনুরোধ

ঋতব্রত বলেন, “আমরা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকার অনুরোধ জানাচ্ছি। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে। তাঁর পরামর্শ পেলে আমরা গঠনমূলকভাবে বিরোধীর ভূমিকা খুব ভালোভাবে পালন করতে পারব। এই নিয়ে কোনও সংশয় নেই।”

অভিষেক সম্পর্কে যা বললেন…

তবে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সম্পর্কে বলতে গিয়ে ঋতব্রত স্পষ্ট করে দিয়েছেন, এ ক্ষেত্রে অভিষেকের সঙ্গে বিধানসভার কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, “অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই। আমরা তৃণমূলের প্রতীকে ৮০ জন বিধায়ক নির্বাচিত হয়েছি। তার মধ্যে ৬০ জন মনে করেছেন, সমস্ত রীতিনীতি মেনে, এই অষ্টাদশ বিধানসভার ভিতরে থাকবেন। আমরা তৃণমূলকে রিপ্রেজেন্ট করছি।”

ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায় দাবি করেছেন, তাঁরা গঠনমূলক বিরোধিতা করবেন। ওয়াকআউট করবেন না। ঋতব্রত বলেন, “আমাদের যদি কোনও বিলের বিরুদ্ধে ভোট দিতে হয়, বিলের বিরুদ্ধে ভোট দেব। তবে ওয়াকআউট করে অন্য কাউকে সুযোগ করে দেব না।”

Follow Us