AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhyamik: এবার নড়েচড়ে বসল পর্ষদ, মাধ্যমিকের অ্য়াডমিট বিভ্রাটে কত টাকা করে খসছে জানেন

Madhyamik: বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ৯ ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষার্থীর বাড়িতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পৌঁছে দিতে হবে। সঙ্গে স্কুলগুলির জন্য জরিমানাও ধার্য করা হয়েছে।

Madhyamik: এবার নড়েচড়ে বসল পর্ষদ, মাধ্যমিকের অ্য়াডমিট বিভ্রাটে কত টাকা করে খসছে জানেন
ফাইল ছবিImage Credit: Getty Image
| Edited By: | Updated on: Feb 06, 2025 | 9:46 PM
Share

কলকাতা: হাইকোর্টের নির্দেশের পরই তৎপর হল মাধ্যমিক শিক্ষা পর্ষদ। অ্যাডমিট না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনেক ছাত্র-ছাত্রী। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে, অথচ ৪ দিন আগেও হাতে নেই অ্যাডমিট কার্জ। জীবনের প্রথম বড় পরীক্ষার আগেই এমন বিভ্রাটে দিশেহারা হয়ে পড়ে পড়ুয়ারা। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে খুলে দেওয়া হল মাধ্যমিক শিক্ষা পর্ষদের পোর্টাল।

দুপুরে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর নির্দেশিকা জারি করেছে পর্ষদ। সেখানে জানানো হয়েছে আগামিকাল, শুক্রবার বেলা ২ টো পর্যন্ত পোর্টাল খোলা রাখবে পর্ষদ। ওই পোর্টালে আবেদন জানাবে সংশ্লিষ্ট স্কুলগুলি। তারপর পর্ষদের অফিস থেকে অ্য়াডমিট কার্ড সংগ্রহ করে পরীক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেবে স্কুল। তবে স্কুলের গাফিলতি অ্য়াডমিট কার্ড নিয়ে বিভ্রাট তৈরি হওয়ায় জরিমানা ধার্য করেছে হাইকোর্ট।

পর্ষদ নির্দেশিকায় জানিয়েছে, পড়ুয়া প্রতি ১৫ হাজার ১৮৫ টাকা করে পর্ষদকে দেবে স্কুল। এর মধ্যে জরিমানা হিসেবে পড়ুয়া পিছু ১০,০০০ টাকা করে দিতে হবে, ৫ হাজার টাকা করে লেট চার্জ দিতে হবে ও ১৮৫ টাকা করে এনরোলমেন্ট ফি। অ্য়াডমিট কার্ড সংগ্রহ করার সময় নগদে বা ইউপিআই-এর মাধ্যমে ওই টাকা জমা দেবে স্কুল।

অভিযোগ উঠেছিল, অনেক স্কুলের ভুলে অ্যাডমিট পায়নি পড়ুয়ারা। টেস্টে পাশ করেনি এমন পড়ুয়ার হাতে চলে এসেছে অ্য়াডমিট কার্ড, অথচ যাদের পরীক্ষায় বসার কথা, তাদের কাছে অ্য়াডমিট পৌঁছয়নি। সেই অভিযোগে একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসু পোর্টাল খুলে দেওয়ার নির্দেশ দেন।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?