
কলকাতা: আজ, সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। রাজ্য জুড়ে পরীক্ষায় বসবেন ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী। মাধ্যমিকের জন্য সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাস থেকে শুরু করে পরিবহনের যথেষ্ট ব্যবস্থা রাখা হয়েছে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।
একনজরে দেখে নিন সব গুরুত্বপূর্ণ তথ্য
১. ২ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা।
২. ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী বসবেন জীবনের প্রথম বড় পরীক্ষায়।
৩. কলকাতা ও সংলগ্ন এলাকায় ১৫টি রুটে অতিরিক্ত বাস দেওয়া হয়েছে।
৪. রাজ্য় জুড়ে মোট ২৬৮২টি কেন্দ্রে পরীক্ষা হবে।
৫. পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ থেকে।
৬. পুলিশের তরফে চালু করা হেল্পলাইন নম্বর- ৯৪৩২৬১০০৩৯
৭. মধ্যশিক্ষা পর্ষদের চালু করা কন্ট্রোল রুমের নম্বর- ০৩৩২৩২১৩৮১৩
৮. অ্যাডমিট কার্ড বা অন্য কোনও নথি বাড়িতে ফেলে এলে পরীক্ষার্থীকে সবরকমের সাহায্য করবে পুলিশ।
৯. যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তাদের সাহায্যের জন্য থাকবে বিশেষ মেডিক্যাল টিম।
১০. শহরের ব্যস্ত রাস্তাগুলিতে থাকবে পর্যাপ্ত অ্যাম্বুল্যান্স।
তবে পরীক্ষা শুরু হওয়ার আর কিছুক্ষণ বাকি থাকলেও গার্ড দেওয়া নিয়ে পর্ষদের সংশয় কাটেনি এখনও। রাজ্য জুড়ে বিএলও হিসেবে কাজ করছেন কয়েক হাজার শিক্ষক। পর্ষদের তরফে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে আর্জি জানানো হয়েছিল যাতে মাধ্যমিক পরীক্ষার সময় শিক্ষকদের পূর্ণ সময়ের জন্য় অব্যাহতি দেওয়া হয়। সেই চিঠির কোনও উত্তর আসেনি বলে দাবি পর্ষদের।