Mamata Banerjee INDIA Alliance: সিপিএম-কংগ্রেসের সঙ্গে কথা বলার পরই দিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক, INDIA জোটের বাইরে কারা থাকবে?

INDIA Alliance Meeting: জানা গিয়েছে, জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে ফের একবার লোকসভায় স্পিকারের কাছে নোটিস পাঠাবে বিরোধীরা। এই বিতর্কে বিরোধী দলগুলির অবস্থান কী হবে, তাদের স্ট্র্যাটেজি কী-তা ঠিক করতেই ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছে। আগামী সপ্তাহেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা। 

Mamata Banerjee INDIA Alliance: সিপিএম-কংগ্রেসের সঙ্গে কথা বলার পরই দিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক, INDIA জোটের বাইরে কারা থাকবে?
দিল্লি যেতে পারেন মমতা-অভিষেক।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 26, 2026 | 1:59 PM

কলকাতা: আবার শক্তিশালী হচ্ছে ইন্ডিয়া জোট? জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে ফের একবার একজোট হচ্ছে ছন্নছাড়া বিরোধী জোট। ইতিমধ্যেই সিপিআইএমের সাধারণ সম্পাদক এমএ বেবির সঙ্গে ফোনে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যেতে পারেন মমতা। সঙ্গে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এমনটাই সূত্রের খবর।

সূত্র মারফত জানা গিয়েছে, আগামী সপ্তাহে দিল্লিতে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের বৈঠকে জোট দেওয়ার জন্যই এই দিল্লি সফর। আগামী ৩০ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোট বৈঠক হবে। বৈঠকে যোগ দেবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন মেনেই আগামী ৩০ সেপ্টেম্বর বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। ২৯ সেপ্টেম্বর বসবে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। তার পরদিনই বিরোধী জোটের বৈঠকে চূড়ান্ত হবে যৌথ কর্মসূচির রূপরেখা।

ইন্ডিয়া জোটের বৈঠকের বিষয়বস্তু কী হবে?

এসআইআর বিতর্কের আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চাইছে বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ও ফেসবুক লাইভে এসে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি করেছেন। জানা গিয়েছে, জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে ফের একবার লোকসভায় স্পিকারের কাছে নোটিস পাঠাবে বিরোধীরা। এই বিতর্কে বিরোধী দলগুলির অবস্থান কী হবে, তাদের স্ট্র্যাটেজি কী-তা ঠিক করতেই ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছে। আগামী সপ্তাহেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা।

কারা কারা থাকবে?

যা শোনা যাচ্ছে, শুধুমাত্র ইন্ডিয়া জোটের শরিকরাই নয়, জোটে নেই কিন্তু বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিও একত্রিত হতে পারে। সেক্ষেত্রে তামিলনাড়ুর শাসক দল টিভিকে-র নাম যেমন উঠে আসছে, তেমনই ককরোচ জনতা পার্টি রাজনৈতিক বৈঠকে যোগ দেবে কি না, তাও দেখার।  অক্টোবরের শুরুতে এই বৈঠক হবে। সেই বৈঠকে যোগ দিতেই ৩০ সেপ্টেম্বর দিল্লি রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিন কয়েক আগেই সিপিআইএমের সাধারণ সম্পাদক এমএ বেবি প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন এবং তারপরে তাদের মধ্যে ফোনে কথা হয়। আগামী সপ্তাহে ইন্ডিয়া জোট এবং তার বাইরে থাকা শক্তিগুলোকে নিয়ে বৈঠক হবে।

এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিয়ে মমতা পন্থী তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “বৈঠকের চূড়ান্ত দিনক্ষণ স্থির হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দুদিন আগে এমএ বেবি চিঠি লিখেছেন, কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সম্মতি নিয়েছেন। আগামী সপ্তাহে বৈঠক করার কথা। রাহুল গান্ধীর সঙ্গেও কথা বলেছিলেন নেত্রী। অন্যান্য বিরোধীদের সঙ্গে কথা বলেছেন। এখনও মিটিংয়ের দিন চূড়ান্ত হয়নি। এই বৈঠকে কংগ্রেস উপস্থিত থাকবে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us