AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata on Advocate: ‘রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন…’,বাম আইনজীবী আক্রান্ত হতেই সরব মমতা

Mamata Banerjee: এই ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বস্তুত, বিজেপিকে রুখতে বামেদের পাশে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee। কেন্দ্রে 'দোস্তি' হয়েছে। তবে রাজ্যে যদিও তেমন ইঙ্গিত নেই। কিন্তু এই আবহের মধ্যেও মমতা দাঁড়ালেন শামিমের পাশে।

Mamata on Advocate: 'রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন...',বাম আইনজীবী আক্রান্ত হতেই সরব মমতা
শামিমের পাশে মমতাImage Credit: Tv9 Bangla
| Updated on: Oct 04, 2026 | 4:25 PM
Share

কলকাতা: বামেদের আইনজীবী সেলের উপর হামলার অভিযোগ। সেই নিয়ে ঘিরে সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নবনির্বাচিত সদস্য আইনজীবী শামিম আহমেদের উপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে অভিযোগ, হামলার পর শামিমকে তাঁর অভিযোগ পরিবর্তন করার জন্যও চাপ দেওয়া হয়েছিল দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এই ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বস্তুত, বিজেপিকে রুখতে বামেদের পাশে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee। কেন্দ্রে ‘দোস্তি’ হয়েছে। তবে রাজ্যে যদিও তেমন ইঙ্গিত নেই। কিন্তু এই আবহের মধ্যেও মমতা দাঁড়ালেন শামিমের পাশে।

রবিবার সমাজমাধ্যমে একটি পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “সবং থানার কাছে শামিম আহমেদের উপর নৃশংস হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। হামলার পর তাঁকে অভিযোগ বদলানোর জন্য চাপ দেওয়া হয়েছিল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপের পর শামিম নিরাপদে বাড়ি ফিরতে পেরেছেন।”

একই সঙ্গে ব্যাঙ্কশাল আদালত এবং বারুইপুর আদালতে আইনজীবীদের উপর সাম্প্রতিক হামলার ঘটনাগুলিরও নিন্দা করেছেন তিনি। মমতার বক্তব্য, পশ্চিমবঙ্গে ভয় দেখিয়ে বা আতঙ্কের পরিবেশ তৈরি করে কোনওভাবেই চলতে দেওয়া যায় না। রাজ্যে ‘জঙ্গলরাজ’ প্রতিষ্ঠার চেষ্টাও বরদাস্ত করা হবে না। রাজনৈতিক হিংসার ঊর্ধ্বে উঠে আইনের শাসন প্রতিষ্ঠা করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “রাজনৈতিক মতাদর্শ বা আনুগত্য যা-ই হোক না কেন, প্রত্যেক আইনজীবীর ভয়মুক্ত পরিবেশে নিজের পেশাগত দায়িত্ব পালনের অধিকার রয়েছে। বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে বারবার এই ধরনের অত্যাচার করছে।”

পাশাপাশি, আইনজীবীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ও নিরপেক্ষ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।

কয়েকদিন আগেই গড়বেতা থানার বেনাচাপড়া, খড়্কুশমা সহ বিভিন্ন এলাকাতে বামপন্থী কর্মী সমর্থকদের সাথে বিজেপির সংঘর্ষ হয়। আর তারপরেই বামপন্থী কর্মী সমর্থকদের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছিল। সেই সমস্ত আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে যান খড়্কুশমা বেনাচাপড়াসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার কলকাতা হাইকোর্ট ও মেদিনীপুর আদালতের বামপন্থী আইনজীবী সেলের সদস্যরা। প্রায় আটটি বাড়ি পরিদর্শন করেন।

Follow Us