AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: শুভেন্দুর শপথগ্রহণ মিটতেই মমতার রবীন্দ্রজয়ন্তীতে কারা কারা এলেন?

Former West Bengal CM Mamata Banerjee celebrated Rabindra Jayanti at her Kalighat residence: সকাল থেকেই গোটা শহর সেজে উঠেছিল বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে। গোটা রাজ্যের নজর ছিল ব্রিগেডেই। ৯ মে অর্থাৎ ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনেই নতুন মুখ্যমন্ত্রীর শপথের দিন বেছে নিয়েছিলেন গেরুয়া শিবির।

Mamata Banerjee: শুভেন্দুর শপথগ্রহণ মিটতেই মমতার রবীন্দ্রজয়ন্তীতে কারা কারা এলেন?
| Updated on: May 09, 2026 | 6:45 PM
Share

সকাল থেকেই গোটা শহর সেজে উঠেছিল বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে। গোটা রাজ্যের নজর ছিল ব্রিগেডের দিকেই। যেখানে শপথ নিলেন বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। আমজনতার পাশাপাশি এদিন ব্রিগেডে নজর কাড়লেন টলিউড সেলেবরাও। দেখা মিলল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, জিৎ, পণ্ডিত অজয় চক্রবর্তী, মমতাশঙ্কর, পায়েল, ঋষি কৌশিকের মতো ব্যক্তিত্বদের।

৯ মে অর্থাৎ ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনেই নতুন মুখ্যমন্ত্রীর শপথের দিন বেছে নিয়েছিলেন গেরুয়া শিবির। শুভেন্দুর শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হতেই, কালীঘাটে শুরু হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রবীন্দ্রজয়ন্তী। মমতার উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এই রবীন্দ্রজয়ন্তীতে অংশ নিয়ে ছিলেন তৃণমূল পার্টির নেতা, কর্মীরা এবং বিনোদন জগতের বিশিষ্টরা। মঞ্চে এসে একে একে গান গাইতে দেখা গেল দোলা সেন, অর্পিতা ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের মতো ব্য়ক্তিত্বরা। আবৃত্তি করলেন প্রণতী ঠাকুর। উপস্থিত ছিলেন সাংবাদিক রন্তিদেব সেনগুপ্তও। গান গাইলেন কুণাল ঘোষও।

বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর এটাই প্রথম তৃণমূল সুপ্রিমোর কোনও মঞ্চে ওঠা। মাইক হাতে নেওয়া। তবে এবারটি যেন মমতা অন্যরকম। আগের সেই দৃঢ়চেতা মুখ্যমন্ত্রী নয়, বরং এই রবীন্দ্রজয়ন্তীর মধ্যে দিয়ে তিনি যেন ফের সবাইকে নিয়ে নতুন লড়াই করার শক্তি সঞ্চয় করলেন। রিচার্জ করলেন, নিজের লড়াকু অভিব্যক্তিকে। বলা ভালো তিনি যেন তৃণমূল পার্টির সঙ্গে যুক্ত মানুষদের অনুপ্রাণিত করছিলেন, যাতে বিরোধীপক্ষ হিসেব লড়াইয়ের বাঁধনটা আরও বেশি শক্তপোক্ত হয়। তবে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এদিনের রবীন্দ্রজয়ন্তীতে প্রায় সবার কণ্ঠেই ছিল একই সুর। হার-জিতের গ্লানি ভুলে যেন নতুন প্রত্যয়ে জেগে ওঠার ডাক। আর তাই তো গানের মাঝেই সবাই বলে ওঠেন ‘জয় বাংলা’।

তবে তৃণমূল সুপ্রিমোর রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানের শো-স্টপার ছিলেন বাবুল সুপ্রিয়। মমতার আবদারে বাবুল মঞ্চে উঠলেন মেয়েকে নিয়ে। গাইলেন, ‘প্রাণ ভরিয়ো তৃষা হরিয়ে, মোরে মোরে আরও দাও প্রাণ।’ এদিন মমতার গলাতেও শোনা গেল এই রবীন্দ্রসঙ্গীত। তবে মমতার প্রায় প্রতিটি অনুষ্ঠানেই দেখা মিলত ইন্দ্রনীল সেনের। এদিনের এই অনুষ্ঠানে অবশ্য তিনি উপস্থিত ছিলেন না।

 

 

Follow Us