AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tamil Nadu Govt Crisis: থালাপতির ‘বিজয়’, ২ দলের সমর্থন পেতেই ম্যাজিক ফিগার পেরলো TVK

Vijay government formation: তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে পাঁচটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। ডিএমকে থেকে বেরিয়ে প্রথম কংগ্রেসই সমর্থন করে টিভিকে-কে। অন্যদিকে, বামেরা তাদের চারজন বিধায়ককে নিয়ে সমর্থন জানিয়েছে। এদিকে ভিসিকে এবং আইইউএমএল দু'জন করে বিধায়ককে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়কে সমর্থন করেছে। সব মিলিয়ে ১২০ অর্থাৎ (টিভিকে-১০৭ কংগ্রেস-৫, বাম-৪, ভিসিকে-২,আইইউএমএল-২)।

Tamil Nadu Govt Crisis: থালাপতির 'বিজয়', ২ দলের সমর্থন পেতেই ম্যাজিক ফিগার পেরলো TVK
থালাপতি বিজয়Image Credit: Tv9 Bangla
| Updated on: May 09, 2026 | 6:33 PM
Share

চেন্নাই : অবশেষে সব জল্পনা, যুদ্ধের অবসান। তামিনাড়ুতে (Tamil Nadu Government) কে সরকার গঠন করবে,তা এবার চূড়ান্ত হয়ে গেল। টিভিকে-ই (TVK) অবশেষে সরকার গঠন করতে চলেছে তামিলনাড়ুতে। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন বিজয় থালাপতি (Thalapathy Vijay)। কিছুক্ষণ আগেও তাঁর সরকার গঠনে অনিশ্চয়তা ছিল। ম্যাজিক ফিগার থেকে মাত্র দু’টি আসনের দূরত্ব ছিল। দুই দলের সমর্থনে সেই দূরত্ব অবশেষে ঘুচল। গত কয়েকদিন ধরে তামিলনাড়ুর সরকার গঠন নিয়ে যে নাটক চলল, তাতে এবার যবনিকা পতন হল বলা চলে।

টিডিকে এখন সংখ্যাগরিষ্ঠ

তামিলনাড়ুতে সরকার গঠনের ম্যাজিক ফিগার ১১৮। বিজয়ের সরকার ১০৮টি আসনে জেতে। সরকার গঠনে রাজ্যপালের কাছে গেলেও বিজয়কে বারবার ফিরিয়ে দেওয়া হয়েছে। রাজ্যপাল জানিয়ে দেন, যে দলের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে, সেই সরকার গঠন করবে। প্রয়োজনীয় ১০ আসনের জন্য বিভিন্ন দলকে টিভিকে-কে সমর্থনের আবেদন করেন বিজয়। প্রথমে কংগ্রেস, পরে সিপিএম তাঁর দলকে সমর্থন করে। ১১৬টি আসনে পৌঁছে যায় টিভিকে। কিন্তু, সংখ্যাগরিষ্ঠতার জন্য দু’টি আসনের প্রয়োজন ছিল। অবশেষে আইইউএমএল এবং ভিসিকে-র সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা পেল টিভিকে। এখন বিজয়ের দল টিভিকে-র কাছে ১২০ জন বিধায়কের সমর্থন রয়েছে।

বিজয়কে কোন কোন দলের সমর্থন?

১০৮ আসনে জিতলেও টিভিকে-র ঝুলিতে ১০৭টি আসনই রয়েছে। কারণ বিজয়কে তাঁর জেতা দু’টি আসনের মধ্যে একটি ছেড়ে দিতে হবে। বিজয়কে সমর্থন করেছে কংগ্রেস, বাম, ভিসিকে, আইইউএমএল। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে পাঁচটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। ডিএমকে থেকে বেরিয়ে প্রথম কংগ্রেসই সমর্থন করে টিভিকে-কে। অন্যদিকে, বামেরা তাদের চারজন বিধায়ককে নিয়ে সমর্থন জানিয়েছে। এদিকে ভিসিকে এবং আইইউএমএল দু’জন করে বিধায়ককে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়কে সমর্থন করেছে। সব মিলিয়ে ১২০ অর্থাৎ (টিভিকে-১০৭ কংগ্রেস-৫, বাম-৪, ভিসিকে-২,আইইউএমএল-২)।

এর আগে জল্পনা চলছিল, ভিসিকে যদি সমর্থন না করে টিভিকে-কে, তাহলে এআইএডিএমকে ও ডিএমকে জোটের মুখ্যমন্ত্রী হতে পারেন দলের প্রধান থোল থিরুমাভালাভান। তবে, টিভিকে-কে সমর্থন জানাতেই ভিসিকে-র তরফে এবার থিরুমাভালাভানকে উপমুখ্যমন্ত্রী করার একটা দাবি উঠছে দলের তরফে। ভিসিকে নেতা ভান্নি আরাসু জানিয়েছে, তারা সরকারের অংশ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। তবে, আরাসু জোর দিয়ে বলেন, “দল চায় বিজয়ের ছেড়ে দেওয়া আসন থেকে থিরুমাভালাভান প্রতিদ্বন্দ্বিতা করুন এবং উপ-মুখ্যমন্ত্রী পদ যেন তাঁকে দেওয়া হয়। শেষপর্যন্ত তাঁদের দাবি মেনে নেওয়া হয় কি না সেদিকেই নজর থাকবে।

Follow Us