AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘যেন স্পাইডারম্যান…’, জ্ঞানেশ কুমারের ধমক-পর্ব শেষে মমতা বললেন, ‘মূর্খের স্বর্গে বাস করছে’

এদিন আধিকারিকদের সঙ্গে বৈঠকে জ্ঞানেশ কুমার বলেন, “জেলাশাসক হন বা পুলিশ কমিশনার, গাফিলতি দেখলে রেয়াত নেই। কেউ পালাতে পারবেন না। নির্বাচনের পর দোষী সাব্যস্ত হলে পদক্ষেপ তাঁদের বিরুদ্ধে অনিবার্য।” নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ এলেও ‘শেষ দেখে ছাড়বেন’ বলে জানিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমার।

'যেন স্পাইডারম্যান...', জ্ঞানেশ কুমারের ধমক-পর্ব শেষে মমতা বললেন, 'মূর্খের স্বর্গে বাস করছে'
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 09, 2026 | 7:36 PM
Share

কলকাতা: এসআইআর পর্বের শুরু থেকে বারবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার কলকাতায় এসে জ্ঞানেশ কুমার দফায় দফায় বৈঠক করে যাওয়ার পর নাম না করে কড়া আক্রমণ শানালেন মমতা। সোমবার সকালে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর জেলাশাসক ও পুলিশ অফিসারদের মুখোমুখি হন জ্ঞানেশ কুমার। একের পর এক অফিসারকে এদিন রীতিমতো ধমক দেন তিনি। সেই নিয়েই এদিন ধর্না মঞ্চ থেকে সুর চড়ালেন মমতা।

এদিন আধিকারিকদের সঙ্গে বৈঠকে জ্ঞানেশ কুমার বলেন, “জেলাশাসক হন বা পুলিশ কমিশনার, গাফিলতি দেখলে রেয়াত নেই। কেউ পালাতে পারবেন না। নির্বাচনের পর দোষী সাব্যস্ত হলে পদক্ষেপ তাঁদের বিরুদ্ধে অনিবার্য।” নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ এলেও ‘শেষ দেখে ছাড়বেন’ বলে জানিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমার। এডিজি আইন-শৃঙ্খলা বিনীত গোয়েল সহ একাধিক অফিসারকে এদিন নাম ধরে ধমক দিতেও শোনা যায় নির্বাচম কমিশনারকে। মে মাসের পরও ব্যবস্থা নেবেন বলে সতর্ক করেন তিনি।

এই ধমক দেওয়ার বিষয়টি ভালোভাবে দেখছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না মঞ্চ থেকে তিনি বলেন, “যারা আজ অফিসারদের ভয় দেখাচ্ছে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। মে মাসের পর দু মাস একটু বিরক্ত করবে, অফিসাররা ট্যাক্টফুলি হ্যান্ডেল করে নেবেন।” এরপরই তিনি বলেন, “মে মাসের পরও ব্যবস্থা নেওয়া হবে! যেন সুপার গড। যেন স্পাইডারম্যান, বাচ্চাদের খেলার স্পাইডারম্যান যা ইচ্ছে তাই করতে পারত। আর আপনি ভোটারদের ভোলাচ্ছেন। মে মাসের পর আপনি কোথায় থাকবেন?”

এদিন নার্কোটিক্স থেকে আবগারি- সব দফতরকেই জ্ঞানেশের ধমকের মুখে পড়তে হয়। জ্ঞানেশ কুমার যখন শহরে তখন কমিশনের উদ্দেশে মমতা বলেন, “লজিক‍্যাল ডিসক্রেপসেন্সির নামে এত ভোট কেটেছেন। বিহারে তো হয়নি? সব এজেন্সির হাতে। ভারতে গণতন্ত্র বলতে কিছু নেই। একটাই পার্টি একটাই গ্রহ।”

Follow Us
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নববর্ষের শুভেচ্ছায় বাংলার মানুষকে কী বললেন অমিত শাহ?
নববর্ষের শুভেচ্ছায় বাংলার মানুষকে কী বললেন অমিত শাহ?
ভালোবাসেন ডাল, প্রচারে এনার্জি পেতে কী খাচ্ছেন TMC প্রার্থী পান্নালাল?
ভালোবাসেন ডাল, প্রচারে এনার্জি পেতে কী খাচ্ছেন TMC প্রার্থী পান্নালাল?
'আমার মন কাঁদছে', পয়লা বৈশাখে কাদের জন্য মন খারাপ মুখ্যমন্ত্রীর?
'আমার মন কাঁদছে', পয়লা বৈশাখে কাদের জন্য মন খারাপ মুখ্যমন্ত্রীর?
লোকাল ট্রেনে টিকিট কাটলেই মিলবে ডিসকাউন্ট!
লোকাল ট্রেনে টিকিট কাটলেই মিলবে ডিসকাউন্ট!