AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Assembly Election 2026 : এবার দুয়ারে চিকিৎসা, আবাস থেকে জল…তৃণমূলের ইস্তাহারে ১০ ‘প্রতিজ্ঞা’

TMC manifesto : ইস্তেহারে ১০টি অঙ্গীকারের উল্লেখ করা হয়েছে। শিক্ষা, শিল্প, চাকরির উপর জোর দেওয়া হয়েছে। আবাস, লক্ষ্মী থেকে বেকার ভাতা... সামাজিক প্রকল্পে জোর দেওয়া হয়েছে। ইস্তেহার থেকে নতুন প্রকল্পেরও ঘোষণা করা হয়েছে। দুয়ারে সরকারের পাশাপাশি এবার থেকে দুয়ারে চিকিৎসা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রতি বছর প্রতি ব্লকে প্রতি টাউনে দুয়ারে স্বাস্থ্য হবে।

WB Assembly Election 2026 : এবার দুয়ারে চিকিৎসা, আবাস থেকে জল...তৃণমূলের ইস্তাহারে ১০ 'প্রতিজ্ঞা'
তৃণমূলের ইস্তাহার Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 20, 2026 | 5:39 PM
Share

কলকাতা : ২০২৬-এর নির্বাচনের আগে ইস্তাহার প্রকাশ তৃণমূল-কংগ্রেসের। প্রতিজ্ঞা নামে ভোটের ইস্তাহার প্রকাশ করা হয়েছে। ইস্তাহারে ১০টি অঙ্গীকারের উল্লেখ করা হয়েছে। শিক্ষা, শিল্প, চাকরির উপর জোর দেওয়া হয়েছে। আবাস, লক্ষ্মী থেকে বেকার ভাতা… সামাজিক প্রকল্পে জোর দেওয়া হয়েছে। ইস্তাহার থেকে নতুন প্রকল্পেরও ঘোষণা করা হয়েছে। দুয়ারে সরকারের পাশাপাশি এবার থেকে দুয়ারে চিকিৎসা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রতি বছর প্রতি ব্লকে প্রতি টাউনে দুয়ারে স্বাস্থ্য হবে। তৃণমূলের দশ প্রতিজ্ঞার মধ্যে প্রবীণদের জন্যও বিশেষ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইস্তাহারে ১০টি প্রতিজ্ঞার উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দশটি প্রতিজ্ঞার মধ্যে উল্লেখ রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যুবসাথী প্রকল্প, কৃষি, শিল্প-বাণিজ্য, আবাস, জল, স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসনিক সুবিধা। প্রবীণদের জন্য বিশেষ প্রতিশ্রুতি রয়েছে দশ প্রতিজ্ঞায়।

লক্ষ্মীদের জয়, স্বর্নিভরতা অক্ষয়

ইস্তাহারে ফের লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, সারাজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন মহিলারা। প্রকল্পে টাকা বাড়ানোর ঘোষণা আগেই করা হয়েছিল। ইস্তাহারে তারই উল্লেখ করা হয়েছে।

যুবদের পাশে, জীবিকার আশ্বাস

ইস্তাহারে যুবসাথী প্রকল্প রাখা হয়েছে। মাসে ১৫০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। চাকরি পাওয়া পর্যন্ত যুবদের এই ভাতা দেওয়া হবে। ১০ লাখ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বাজেটে কৃষি, কৃষকের হাসি

কৃষিক্ষেত্রে উন্নতি ও কৃষিতে উন্নয়নের জন্য ৩০ হাজার কোটি টাকার বাজেটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সুস্বাস্থ্যের অধিকার ও বাংলার অধিকার

স্বাস্থ্যের কথা চিন্তা করে নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। নতুন প্রকল্পের নাম দুয়ারে চিকিৎসা।  প্রতি বছর প্রতি ব্লকে প্রতি টাউনে দুয়ারে স্বাস্থ্য হবে। নতুন ক্যাম্প চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি তৃণমূলের।

পূর্বের বাণিজ্যের কাণ্ডারী, বাংলাই দিশারী

বিশ্বমানের লজিস্টিকস, বন্দর, বাণিজ্যিক পরিকাঠামো ও অত্যাধুনিক গ্লোবাল ট্রেড-সেন্টার সহ বাংলা হয়ে উঠবে পূর্ব ভারতের প্রবেশদ্বার। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জঙ্গলসুন্দরী, কর্মনগরী রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। শালবনিতে জিন্দলরা আবারও বিনিয়োগ করছে। ম্যাঙ্গালোরের কোচ এখানে হচ্ছে। ওয়াগন থেকে ইঞ্জিন, সব এখানে তৈরি হচ্ছে। জাহাজ কারখানাও হচ্ছে। এমএসএমই-তেও আমরা এক নম্বরে। প্রবীণদের পাশে, যত্নের আশ্বাসে

প্রবীণদের যত্ন নেওয়ার অঙ্গীকার করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অনেক সময় প্রবীণদের সন্তানেরা বাইরে চলে যান। তাঁদের দেখার কেউ থাকেন না। তাঁদের কথা চিন্তা করেই প্রবীণদের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।

প্রশাসনিক সুবিধায়, নতুন দিগন্ত বাংলায়

নতুন সাতটি জেলা তৈরি করা হয়েছে। এছাড়া পৌরসভার সংখ্যাও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়া, আবাস নিয়ে তৃণমূলের প্রতিজ্ঞা, আগামী দিন প্রত্যেকের কাঁচা বাড়ি পাকা করে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যখন ক্ষমতায় আসি, পানীয় জল ২ লাখ থেকে ১ কোটিতে পৌঁছেছে। এরপর সব বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। এই প্রতিশ্রুতি দেওয়ার সময় ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।

Follow Us