AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bandel: চার বন্ধু গঙ্গায় স্নানে নামে, ৩ বন্ধুর সামনেই নবম শ্রেণির ছাত্রের যা হল…

Bandel: ব্যান্ডেলের নলডাঙা এলাকার তিন বন্ধু শুক্রবার সকালে  গঙ্গায় স্নান করতে চুঁচুড়ার জোড়া ঘাটে যায়। স্নানের সময় দুই বন্ধু গঙ্গারপাড়ে থাকলেও, হঠাৎ গঙ্গায় বান চলে আসায় তৃতীয় বন্ধু প্রবল স্রোতে ভেসে যায় এবং মুহূর্তের মধ্যে তলিয়ে যায়। ঘটনা বুঝতে পেরে বাকি দুই বন্ধু তৎক্ষণাৎ আশেপাশের লোকদের ডাকাডাকি শুরু করে।

Bandel: চার বন্ধু গঙ্গায় স্নানে  নামে, ৩ বন্ধুর সামনেই নবম শ্রেণির ছাত্রের যা হল...
গঙ্গার ঘাটে এলাকাবাসীর ভিড়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 20, 2026 | 5:14 PM
Share

উত্তর ২৪ পরগনা: বানের তোড়ে ভেসে গেল এক ছাত্র। হাজারও চেষ্টার পর ব্যর্থ হয়।  চুঁচুড়ার জোড়া ঘাটে গঙ্গায় স্নান করতে গিয়ে মর্মান্তিক ঘটনা। এখনও পর্যন্ত ওই ছাত্রের খোঁজ মেলেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ছাত্রের নাম মানিক দেবনাথ(১৪)। ব্যান্ডেল বিদ্যামন্দির হাই স্কুলের নবম শ্রেণির পড়ুয়া। বাড়ি ব্যান্ডেলের নলডাঙায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যান্ডেলের নলডাঙা এলাকার তিন বন্ধু শুক্রবার সকালে  গঙ্গায় স্নান করতে চুঁচুড়ার জোড়া ঘাটে যায়। স্নানের সময় দুই বন্ধু গঙ্গারপাড়ে থাকলেও, হঠাৎ গঙ্গায় বান চলে আসায় তৃতীয় বন্ধু প্রবল স্রোতে ভেসে যায় এবং মুহূর্তের মধ্যে তলিয়ে যায়। ঘটনা বুঝতে পেরে বাকি দুই বন্ধু তৎক্ষণাৎ আশেপাশের লোকদের ডাকাডাকি শুরু করে। তাদের চিৎকারে শুনে ঘাটে বসে থাকা দুই যুবক গঙ্গায় নেমে উদ্ধার করার চেষ্টা করেন। যদিও কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সে সময় ঘাটে বসে থাকা অমিত দাস  বলেন, “আমরা ঘাটে বসে ছিলাম। হঠাৎ করে চিৎকার শুনতে পাই।সে সময় গঙ্গায় বান আসে। ছুটে গিয়ে দেখতে পাই একটি ছেলে ভেসে যাচ্ছে। দূর থেকে শুধু তার মাথা দেখা যাচ্ছিল। আমরা গঙ্গায় ঝাঁপিয়ে পড়ি কিন্তু উদ্ধার করতে পারেনি।” ঘটনার খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী ঘাটে যায়। স্পিড বোট নামিয়ে গঙ্গায় তল্লাশি অভিযান শুরু করে।

Follow Us