AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘After Death Comes Doctor’, দিল্লি থেকে ফিরেই বললেন মমতা! কেন?

Mamata Banerjee on SIR: রাহুল গান্ধীদের সুপ্রিম কোর্ট যাত্রা নিয়ে উত্তাল হয়েছিল রাজপথ। দাবি সেই একই। কলকাতাতে ফিরেও মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "After Death Comes Doctor। আমরা মনে করি বৈধ ভোটারের নাম থাকা উচিত। বৈধ ভোটারকে অবৈধ ভোটার বলা হয়ছে। আমরা মনে করি পুরনো লিস্টে ভোট করা উচিত।"

Mamata Banerjee: 'After Death Comes Doctor', দিল্লি থেকে ফিরেই বললেন মমতা! কেন?
মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 12, 2026 | 10:10 PM
Share

কলকাতা: ‘After Death Comes Doctor’! SIR নিয়ে কমিশনের বক্তব্য নিয়ে বড় কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লি থেকে বিমানে কলকাতায় ফেরেন তিনি। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডি জোটের আন্দোলনে সামিল হয়েছিলেন তিনি। আজ রাহুল গান্ধীদের সুপ্রিম কোর্ট যাত্রা নিয়ে উত্তাল হয়েছিল রাজপথ। দাবি সেই একই। কলকাতাতে ফিরেও মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “After Death Comes Doctor। আমরা মনে করি বৈধ ভোটারের নাম থাকা উচিত। বৈধ ভোটারকে অবৈধ ভোটার বলা হয়ছে। আমরা মনে করি পুরনো লিস্টে ভোট করা উচিত।”

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লির রাজপথ এখন উত্তপ্ত। সোমবার ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচি করে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। সোমবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেন বিরোধী নেতারা। সেই বৈঠকে ছিলেন রাহুল, প্রিয়ঙ্কা, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাংলায় SIR পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরব হয়েছিলেন। সুর চড়িয়েছিলেন সুপ্রিম কোর্টেও।

নির্বাচনী পর্বে বারবার কমিশনের উদ্দেশে বার্তা দিয়েছিলেন, যাতে কোনওভাবেই একটিও বৈধ ভোটারের নাম বাদ না যায়। কিন্তু বাংলায় প্রায় ২৭ লক্ষের বেশি ভোটারকে অযোগ্য বা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। SIR নিয়ে ‘ইন্ডিয়ান এক্সপ্রেসে’র প্রতিবেদন এই ইস্যুকে আবার নতুন করে জাগ্রত করে। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদন অনুযায়ী, নির্বাচন কমিশনের ৩ সদস্যের মধ্যে অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ১০ মাসে প্রায় ১৪টি বিষয়ে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছিলেন। তাদের অজান্তে এবং সম্মতি ছাড়াই ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।  এই ভোটার তালিকা অনিয়মের অভিযোগ তুলে এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সোচ্চার হয় ইন্ডি জোট। আর তাতে সামিল মমতা বন্দ্যোপাধ্যায়ও। দিল্লি পর্যন্ত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন। দিল্লি থেকে ফিরেও সেই একই কথার পুনরাবৃত্তি করলেন মমতা।

Follow Us