AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee Protest: পরাজয়ের ১ মাস পর পথে মমতা, ধরনায় বসছেন রানি রাসমনিতে

Post-Poll Violence Protest: আগামী ২ জুন সকাল দশটা থেকে রানি রাসমণি রোডে এই প্রতিবাদী অবস্থান বিক্ষোভ শুরু হবে। প্রথম দিকে দলের শীর্ষ নেতৃত্ব মঞ্চে উপস্থিত থাকলেও, দুপুরের দিকে ধরণা মঞ্চে যোগ দেবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত এটি একদিনের কর্মসূচি হিসেবেই ঘোষণা করা হয়েছে।

Mamata Banerjee Protest: পরাজয়ের ১ মাস পর পথে মমতা, ধরনায় বসছেন রানি রাসমনিতে
ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)Image Credit: Facebook
| Edited By: | Updated on: May 29, 2026 | 11:50 PM
Share

কলকাতা:  কেন দলীয় কর্মীদের পাশে নেই শীর্ষ নেতৃত্ব? এ প্রশ্ন দলের অন্দরেই উঠতে শুরু করে। একে একে একাধিক নেতা সে প্রশ্ন তুলেছেন। এবার পথে নামছে তৃণমূল কংগ্রেস। ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলে আগামী ২ জুন কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউতে একদিনের অবস্থান ধরনায় বসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ২ জুন সকাল দশটা থেকে রানি রাসমণি রোডে এই প্রতিবাদী অবস্থান বিক্ষোভ শুরু হবে। প্রথম দিকে দলের শীর্ষ নেতৃত্ব মঞ্চে উপস্থিত থাকলেও, দুপুরের দিকে ধরনা মঞ্চে যোগ দেবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত এটি একদিনের কর্মসূচি হিসেবেই ঘোষণা করা হয়েছে। নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁদের দলীয় কর্মীদের ওপর যে হিংসাত্মক হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠছে, তার বিরুদ্ধেই এই ধরনা থেকে সরব হবেন তিনি।

অন্য দিকে, একই দিনে অর্থাৎ ২ জুন বীরভূমের নানুর সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নানুরে ভোট-পরবর্তী ‘হিংসা’র জেরে আহত ও আক্রান্ত দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। তাঁদের পাশে দাঁড়িয়ে আইনি ও আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়ার পাশাপাশি এলাকার রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখবেন অভিষেক।

ভোটের ফলপ্রকাশের পর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক হিংসা নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীর পোশাকে নিজে এজলাসে গিয়ে সওয়ালও করেছেন। সেখানেও তাঁকে হেনস্থার মুখে পড়তে হয়। তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ আইনজীবীদের একাংশকে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেভাবে নির্বাচনের পর থেকে পথে নামতে দেখা যায়নি।

Follow Us
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?