AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata-Suvendu in Delhi: একই দিনে দিল্লিতে মমতা-শুভেন্দু, ‘এক দেশ এক ভোট’ বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী

রবিবার রাতেই দিল্লি উড়ে গিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্য দিকে সোমবার সন্ধ্যায় দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি যোগ দেবেন ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত একটি বৈঠকে। দিল্লি সফরের কথা তৃণমূলের ধরনা মঞ্চ থেকে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Mamata-Suvendu in Delhi: একই দিনে দিল্লিতে মমতা-শুভেন্দু, ‘এক দেশ এক ভোট’ বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীImage Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 05, 2024 | 6:06 AM
Share

কলকাতা: একই দিনে দিল্লিতে থাকবেন বাংলার দুই হাই প্রোফাইল রাজনীতিক। রবিবার রাতেই দিল্লি উড়ে গিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্য দিকে সোমবার সন্ধ্যায় দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি যোগ দেবেন ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত একটি বৈঠকে। দিল্লি সফরের কথা তৃণমূলের ধরনা মঞ্চ থেকে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পর মঙ্গলবারই তিনি ফিরে আসবেন কলকাতায়। কিন্তু শুভেন্দুর দিল্লি খবর কিছুটা আচমকা। বিজেপি সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলব পেয়েই দেশের রাজধানীতে শুভেন্দু অধিকারী।

রবিবার রাত ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লিগামী বিমান ধরেছেন শুভেন্দু অধিকারী। দলের একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা শুভেন্দু অধিকারীর। বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক হতে পারে নন্দীগ্রামের বিধায়কের। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে লোকসভা ভোটের আগে কোন পথে হাঁটবে বঙ্গ বিজেপি, তা উঠে আসতে পারে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে শুভেন্দুর বৈঠকে।

অন্য দিকে কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা না দেওয়ার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ধরনা অবস্থান করেছে তৃণমূল। সেই ধরনা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী নিজের দিল্লি সফরের কথা জানিয়েছিলেন। এক দেশ এক ভোট সংক্রান্ত বৈঠকে যোগ দিতেই যে তাঁর দিল্লি যাত্রা, তাও স্পষ্ট করে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা