AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কষ্টটা তো রয়েই গিয়েছে, তবুও দুধের সাধ ঘোলে মেটানো’, মুখ্যমন্ত্রীর বড় উপহার হাত পেয়েও অতীতের তীক্ত অভিজ্ঞতা বললেন ওঁরা

India-Uruguay match passes: আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের মেসির অনুষ্ঠানের মূল টিকিট এবং যে কোনও একটি নিজস্ব বৈধ পরিচয়পত্র (ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট) দেখালেই পাওয়া যাচ্ছে ভারত-উরুগুয়ে ম্যাচের প্রবেশপত্র। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কমপ্লিমেন্টারি পাস দেওয়া হচ্ছে।

'কষ্টটা তো রয়েই গিয়েছে, তবুও দুধের সাধ ঘোলে মেটানো', মুখ্যমন্ত্রীর বড় উপহার হাত পেয়েও অতীতের তীক্ত অভিজ্ঞতা বললেন ওঁরা
প্রতারিত দর্শকরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 05, 2026 | 2:25 PM
Share

কলকাতা: গত ডিসেম্বরে কলকাতায় লিওনেল মেসির ‘গোট’ সফরের আয়োজনে হতাশ ও প্রতারিত দর্শকদের জন্য স্বস্তির খবর। মুখ্যমন্ত্রী ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী,  ভারত-উরুগুয়ে ম্যাচের বিনামূল্যে পাস দেওয়ার প্রক্রিয়া শুরু হল। সোমবার সকাল থেকেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের ৪ নম্বর গেটের সামনে পাস সংগ্রহ করতে দর্শকদের দীর্ঘ লাইন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের মেসির অনুষ্ঠানের মূল টিকিট এবং যে কোনও একটি নিজস্ব বৈধ পরিচয়পত্র (ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট) দেখালেই পাওয়া যাচ্ছে ভারত-উরুগুয়ে ম্যাচের প্রবেশপত্র। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কমপ্লিমেন্টারি পাস দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ভারত-ব্রাজিল ম্যাচের পরেই এমন ২২ হাজার বিনামূল্যে পাস বিতরণের ঘোষণা করা হয়েছিল।

যুবভারতীর কাউন্টারে আসা ফুটবলপ্রেমীদের মুখে মিশ্র প্রতিক্রিয়া। এক দর্শক আশা প্রকাশ করে বলেন, “আশা করছি এবার অন্তত সবকিছু খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ভারতীয় ফুটবলকে উৎসাহিত করাই আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়।”

অন্য এক অভিভাবক অতীতের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, “আগেরবার ছেলেকে নিয়ে এসে ভীষণ আশাহত হয়ে ফিরেছিলাম। আশা করি এবার আর তার পুনরাবৃত্তি হবে না।”

মেসিকে না দেখতে পাওয়ার আক্ষেপ চেপে আরেক দর্শক বলেন, “দুধের সাধ ঘোলে মেটানোর মতো অবস্থা। গতবার এসে মেসিকে দেখতে পাইনি। যাই হোক, উরুগুয়ে ভালো দল, দেখা যাক কেমন ম্যাচ হয়।” সব মিলিয়ে, অতীতের বিষাদ ভুলে যুবভারতীতে ফের গ্যালারি ভরানোর প্রস্তুতি নিচ্ছেন কলকাতার ক্রীড়াপ্রেমীরা।

Follow Us