Salt Lake sector V metro: সেক্টর ফাইভের দিকে চলছিল না মেট্রো, চূড়ান্ত দুর্ভোগে অফিস যাত্রীরা, কী হল আবার?

Kolkata: বর্তমানে বেঙ্গল কেমিক্যাল থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। সেক্টর ফাইভ এর দিকে মেট্রো পরিষেবা চলছে না। অফিস ফিরতি যাত্রীরা চূড়ান্ত দুর্ভোগের মুখে। সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে ভিড়।

Salt Lake sector V metro: সেক্টর ফাইভের দিকে চলছিল না মেট্রো, চূড়ান্ত দুর্ভোগে অফিস যাত্রীরা, কী হল আবার?
কলকাতা মেট্রোImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 10, 2026 | 5:42 PM

কলকাতা: এবার আর ব্লু লাইন নয়, ইস্ট-ওয়েস্ট মেট্রো বিভ্রাটের কবলে। এত দিন ধরে মাঝে-মধ্যেই শোনা যেত ব্লু লাইনের একাধিক স্টেশনে মেট্রো বিভ্রাট। তবে এবার ইস্ট-ওয়েস্ট মেট্রো সমস্যার কবলে। জানা যাচ্ছে, সিগন্যালিং বিভ্রাট হয়েছে। সেই কারণে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে আচমকাই ব্যহত ট্রেন চলাচল। বর্তমানে বেঙ্গল কেমিক্যাল থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। তবে সেক্টর ফাইভ এর দিকে মেট্রো পরিষেবা চলছে না। (শেষ পাওয়া খবর: ৫.৩২ মিনিট থেকে স্বাভাবিক পরিষেবা)

এ দিকে, আজ মঙ্গলবার, ব্যস্ততম দিন। অন্যান্য দিনের মতোই যে সময় এই ঘটনা ঘটেছে, সেই সময় অফিসযাত্রীরা বাড়ি ফিরছেন। চাপ যথেষ্ট বেশি থাকে। ফলত, তখনই এমন বিভ্রাট হওয়ায় রীতিমতো সমস্যায় পড়েছেন তাঁরা। জানা যাচ্ছে, সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে সিগন্যালিংয়ে হঠাৎই গন্ডগোল দেখা যায়। তখনই বেরচ্ছিল একটি ট্রেন। হঠাৎ দাঁড়িয়ে পড়ে সেটি। সেই কারণেই সেক্টর ফাইভ থেকে বেঙ্গল কেমিক্যাল পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। তবে, বেঙ্গল কেমিক্যাল থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলছে। ইতিমধ্যেই ইঞ্জিনিয়ররা ঘটনাস্থলে পৌঁছেছেন। ত্রুটি মেরামতের কাজ চলেছে। পরিষেবা স্বাভাবিক হতে কিছুক্ষণ সময় লাগবে বলে জানানো হয়েছে।

অফিস ফিরতি এক যাত্রী বলেন, “কী হয়েছে কিছু বলছে না। আমি তিরিশ টাকা টিকিট কেটেছি। ১৫ টাকা রিটার্ন দিয়েছে। ছুড়ে দিয়ে এসেছি। কেন পুরো টাকা ফেরত দেবে না?” এক ছাত্র বলেন, “কালকে সকালে কলেজ আসতে হবে। এখনও বাড়ি যেতে পারলাম না।”