Nabanna: পরিযায়ী শ্রমিকদের জন্য বড় খবর দিল নবান্ন
Kolkata: চিহ্নিত পরিবারগুলিকে 'গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ডের' আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। একই সঙ্গে যোগ্য পরিবারগুলি বছরে ১২৫ দিনের কাজের সুযোগ করে দেওয়ার জন্য জেলায় জেলায় বিশেষ অভিযান চালানো নির্দেশ দিয়েছে নবান্ন।

কলকাতা: ‘আপনারা ফিরে আসুন…’। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছিলেন। এখানে প্রচুর কাজের সুযোগ তৈরি করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি। তেমনই চেষ্টা করছে নবান্ন।
নবান্ন সূত্রে খবর, বাংলার শ্রমিকদের বাংলাতেই দেওয়া হবে কাজ। ২২ লক্ষ ও পরিযায়ী শ্রমিককে বাংলায় ফেরাতে রাজ্যের বিশেষ অভিযান। সেই অভিযানের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করে তারপর তাঁদের দ্রুত কর্মসংস্থান নিশ্চিত করার জন্য পরিবারগুলিকে দেওয়া যায় তারই চেষ্টা করছে রাজ্য সরকার।
চিহ্নিত পরিবারগুলিকে ‘গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ডের’ আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। একই সঙ্গে যোগ্য পরিবারগুলি বছরে ১২৫ দিনের কাজের সুযোগ করে দেওয়ার জন্য জেলায় জেলায় বিশেষ অভিযান চালানো নির্দেশ দিয়েছে নবান্ন।
নবান্ন সূত্রে খবর, রাজ্যে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। এখানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ৩ লক্ষ ৮৬ হাজার ১৯১ জন। দ্বিতীয় স্থানে রয়েছে মালদহ। তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। চতুর্থ স্থানে পূর্ব মেদিনীপুর। পঞ্চম স্থানে দক্ষিণ চব্বিশ পরগনা। তারপরেই রয়েছে কোচবিহার, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান।
