AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maoist Couple Arrested: ২ জনের মাথার দাম ছিল ৭ লক্ষ টাকা, শালবনীতে STF-র জালে আকাশ ঘনিষ্ঠ মাওবাদী দম্পতি

Raju Mahato and Malati Murmu Arrested: পুলিশ সূত্রের দাবি, মাওবাদী শীর্ষ নেতা অসীম মণ্ডল (ওরফে আকাশ)-র সঙ্গে ওই দু’জনও পশ্চিমবঙ্গে আত্মগোপন করে ছিলেন। অসীম মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই রাজু ও মালতীর গ্রেফতারের সম্ভাবনা বাড়ে। গোপন সূত্রে খবর পেয়ে STF (স্পেশাল টাস্ক ফোর্স) অভিযান চালিয়ে দু’জনকে সরবেড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করে।

Maoist Couple Arrested: ২ জনের মাথার দাম ছিল ৭ লক্ষ টাকা, শালবনীতে STF-র জালে আকাশ ঘনিষ্ঠ মাওবাদী দম্পতি
গ্রেফতার রাজু মাহাতো এবং মালতী মুর্মুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 20, 2026 | 4:26 PM
Share

শালবনী: স্বামীর মাথার দাম ৫ লক্ষ টাকা। স্ত্রীর মাথার দাম ২ লক্ষ টাকা। দু’জনেই মাওবাদী নেতা-নেত্রী। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর ধরা পড়লেন মাওবাদী ওই দম্পতি। পশ্চিম মেদিনীপুরের শালবনী থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃত মাওবাদী নেতার নাম রাজু মাহাতো ওরফে পতিত পবন মাহাতো। মঙ্গল নামেও পরিচিত তিনি। আর তাঁর স্ত্রীর নাম মালতী মুর্মু ওরফে মালা।

মাওবাদী এই দম্পতি শীর্ষ নকশাল নেতা অসীম মণ্ডলের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। শালবনী থানার অন্তর্গত ৫ নম্বর লালগেরিয়া অঞ্চলের সরবেড়িয়া এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। যদিও এই গ্রেফতারের বিষয়ে এখনও কোনও সরকারি আধিকারিকের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ সূত্রের দাবি, মাওবাদী শীর্ষ নেতা অসীম মণ্ডল (ওরফে আকাশ)-র সঙ্গে ওই দু’জনও পশ্চিমবঙ্গে আত্মগোপন করে ছিলেন। অসীম মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই রাজু ও মালতীর গ্রেফতারের সম্ভাবনা বাড়ে। গোপন সূত্রে খবর পেয়ে STF (স্পেশাল টাস্ক ফোর্স) অভিযান চালিয়ে দু’জনকে সরবেড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করে। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁদের কাছ থেকে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে।

এর আগে গত বৃহস্পতিবার আকাশকে গ্রেফতার করে এসটিএফ। তাঁর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশায় মোট ৩৩টি মামলা রয়েছে। মাওবাদী এই শীর্ষ নেতাকে ধরার জন্য ঝাড়খণ্ড সরকার ১ কোটি টাকা এবং ওড়িশা সরকার ২.২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার সীমান্তবর্তী জঙ্গল এলাকাগুলিতে গা ঢাকা দিয়ে ছিলেন আকাশ। কিন্তু, দেশজুড়ে মাওবাদী অভিযান জোরালো হওয়ার পর থেকেই কোণঠাসা হয়ে পড়ছিলেন তিনি। দেশ এখন মাওবাদী-মুক্ত বলে কিছুদিন আগেই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই আবস্থায় যে কয়েকজন মাওবাদী সদস্য গা ঢাকা দিয়ে রয়েছেন, তাঁরাও একে একে ধরা পড়ছেন।

Follow Us