AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Puri Temple Darshan: বন্ধ হয়ে গেল দর্শন! পুরীর মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের, কী নির্দেশ দেওয়া হল পর্যটকদের?

Cyclone Akvan Effect in Puri: আকভানের আতঙ্কে বিকেল থেকে পুরীর সমুদ্র সৈকতে পর্যটকদের নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পুরীর সৈকতে চলছে মাইকিং। সমুদ্র ইতিমধ্যেই উত্তাল হয়ে ওঠায়, আপাতত পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে।

Puri Temple Darshan: বন্ধ হয়ে গেল দর্শন! পুরীর মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের, কী নির্দেশ দেওয়া হল পর্যটকদের?
ঘূর্ণিঝড় আকভানের আতঙ্ক পুরীতে। উত্তাল সমুদ্র।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Nov 18, 2026 | 10:38 PM
Share

ভুবনেশ্বর: এখন থেকেই উত্তাল সমুদ্র। আকভানের আতঙ্কে দেব-দর্শনেও পড়ল কোপ। ঘূর্ণিঝড় আকভানের (Cyclone Akvan) টার্গেট এবার পুরী (Puri)। তাই আগে থেকেই পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। জগন্নাথদেব দর্শনের ক্ষেত্রেও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

হঠাৎ দিক পরিবর্তন করেছে সাইক্লোন আকভান। ঘূর্ণিঝড়ের অভিমুখ অন্ধ্র প্রদেশ। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরে অন্ধ্র উপকূলে ল্যান্ডফল হতে পারে এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের। নেলোর ও টুনির মাঝে ল্যান্ডফল হবে। অন্ধ্রের পাশাপাশি পুরীতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আকভানের আতঙ্কে বিকেল থেকে পুরীর সমুদ্র সৈকতে পর্যটকদের নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পুরীর সৈকতে চলছে মাইকিং। সমুদ্র ইতিমধ্যেই উত্তাল হয়ে ওঠায়, আপাতত পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। বিভিন্ন দোকানপাটও সমুদ্র সৈকত থেকে তুলে নেওয়ার নির্দেশিকা জারি করেছে প্রশাসন।

জানা গিয়েছে, ল্যান্ডফল হওয়ার পর শক্তি হারাবে ঘূর্ণিঝড় আকভান। ১৪৫ নয়, সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগে স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড়।

সাইক্লোন আকভানের আশঙ্কায় তটস্থ পুরী। বন্ধ করে দেওয়া হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসাবে পরিচিত গুন্ডিচা মন্দিরে প্রবেশ। আগামী ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত গুন্ডিচা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।  বিশেষ দর্শন বন্ধ রাখা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরেও। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই প্রশাসন সূত্রে খবর।

ঘূর্ণিঝড় ‘আকভান’-র ল্যান্ডফলের আশঙ্কায় পুরী জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং জেলায় উচ্চ সতর্কাবস্থায় রেখেছে।

Follow Us