AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalyan Banerjee: শুভেন্দুকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে অভিযোগ দায়ের

জানা গিয়েছে, সরকার পরিবর্তনের পর নদিয়ার শান্তিপুরে তৃণমূলের পক্ষ থেকে প্রথম জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। শান্তিপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বাড়িতে ওই বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্তরের তৃণমূল নেতৃত্ব, আইটি সেল এবং যুব সংগঠনের নেতাকর্মীরা।

Kalyan Banerjee: শুভেন্দুকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে অভিযোগ দায়ের
কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 20, 2026 | 4:12 PM
Share

শান্তিপুর: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে কুকথা বলার অভিযোগ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর মন্তব্যের প্রতিবাদে এবার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। অভিযোগকারী বিজেপি নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের মন্তব্যে তাঁর সম্মানহানি হয়েছে। অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।

জানা গিয়েছে, সরকার পরিবর্তনের পর নদিয়ার শান্তিপুরে তৃণমূলের পক্ষ থেকে প্রথম জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। শান্তিপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বাড়িতে ওই বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্তরের তৃণমূল নেতৃত্ব, আইটি সেল এবং যুব সংগঠনের নেতাকর্মীরা। সেই বৈঠকের প্রধান বক্তা ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময় বক্তব্য রাখার পাশাপাশি তিনি দলীয় কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা করেন তিনি।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কুকথা বলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর আর্থিক সম্পত্তির নিয়েও প্রশ্ন তোলেন বলে অভিযোগ। এই মন্তব্যের প্রতিবাদে রবিবার শান্তিপুর থানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের মন্তব্যের জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপ এবং গ্রেফতারের দাবিও জানিয়েছে বিজেপি।

Follow Us