AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Agnimitra Paul on Market: ‘এমন বাজার বানাব ঢুকলেই আলাদা এক্সপিরিয়েন্স হবে’, আশ্বাস দিলেন অগ্নিমিত্রা

Kolkata: সঙ্গে জানালেন, কালো প্লাস্টিক যেখানে যেখানে তৈরি হচ্ছে সেগুলো আমরা বন্ধ করার চেষ্টা করছি। পাশাপাশি রাস্তা খারাপ নিয়ে তিনি বলেন, "মহালয়ার আগে সমস্ত রাস্তা হয়ে যাবে, যদি কোনও রাস্তা মিস হয়ে যায় আমাদেরকে জানান আমরা সেই রাস্তা সম্পন্ন করব।"

Agnimitra Paul on Market: 'এমন বাজার বানাব ঢুকলেই আলাদা এক্সপিরিয়েন্স হবে', আশ্বাস দিলেন অগ্নিমিত্রা
অগ্নিমিত্রা পাল, মন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 06, 2026 | 12:31 PM
Share

কলকাতা: ক্ষমতায় আসার পর পার্কিং নিয়ে পদক্ষেপ করেছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। যেখানে সেখানে রাখা যাবে না গাড়ি। নয়ত ফাইন দিতে হবে। এর পাশাপাশি রাস্তাঘাট পরিষ্কার নিয়েও সরব হতে দেখা যায় তাঁকে। কখনও বাজারে গিয়ে ধমকে এসেছেন, কখনও বুঝিয়ে বলেছেন। কখনও পরিকল্পনা জানিয়েছেন শহরকে কীভাবে আরও সুন্দর করে তৈরি করা যায়। এই সব নিয়ে কখনও কখনও ট্রোল হতে হয় রাজ্যের মন্ত্রীকে। এবার সেই নিয়ে নিজেই মুখ খুললেন তিনি। একই সঙ্গে জানালেন, শহরের বাজারগুলির হাল এবার ফেরাবে রাজ্য সরকার।

বাজারে ঢুকলেই দেখা যায় কোথাও জল পড়ে আছে। কোথাও ময়লা আবর্জনা পড়ে আছে। এবার থেকে এইগুলিই থাকবে না বল জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। অগ্নিমিত্রা বলেন, “সংবাদ মাধ্যম ট্রোল করছে। ভাল কাজ মানুষ নিতে পারে না। আমাদের বিরোধী দল, যাদের আর কোনও অস্তিত্ব নেই তারা তো শুভেন্দু অধিকারীর সরকার এত ভালো ভালো কাজ করছে সেটা সহ্য করতে পারছে না।” একই সঙ্গে এও বলেন, “বাজারকে সুন্দর করতে চাইছি। এখানে এলে দারুণ অভিজ্ঞতা হবে। এখন বাজারে গিয়ে ভিড়, ঠেলাঠেলি, জল পড়ে আছে নোংরা। আমরা এমন বাজার বানাব আপনার জন্য আলাদা অভিজ্ঞতা হবে।”

একই সঙ্গে আরও একবার পার্কিং অ্যাপ নিয়ে বলেন অগ্নিমিত্রা। তিনি জানান, “আমরা পার্কিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি,পার্কিং এখন অ্যাপের মাধ্যমে বুকিং করা যাবে।” সঙ্গে জানালেন, কালো প্লাস্টিক যেখানে যেখানে তৈরি হচ্ছে সেগুলো আমরা বন্ধ করার চেষ্টা করছি। পাশাপাশি রাস্তা খারাপ নিয়ে তিনি বলেন, “মহালয়ার আগে সমস্ত রাস্তা হয়ে যাবে, যদি কোনও রাস্তা মিস হয়ে যায় আমাদেরকে জানান আমরা সেই রাস্তা সম্পন্ন করব।”

Follow Us