Agnimitra On Naxal: ‘আরবান নকশালরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্লিপার সেল হয়ে রয়েছে’, বড় দাবি অগ্নিমিত্রার
Kolkata: তবে শুধু মাওবাদ নয়, গতকাল নকশাল নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। বলেন, "অস্ত্রধারী মাওবাদী শেষ হয়েছে। কিন্তু দিমাগি নক্সালরা সুযোগের অপেক্ষায় আছে। সমাজকে ভুলপথে চালনা করার জন্য বসে আছে। এদের চিহ্নিত করে আলাদা করতে হবে।" আজ সেই একই প্রসঙ্গ তুললেন অগ্নিমিত্রা।

কলকাতা: স্বাধীনতা দিবসের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে মগজে নকশালের কথা শোনা গিয়েছিল। লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নরেন্দ্র মোদীর মুখে উল্লেখ নকশালদের প্রসঙ্গ। আর এবার রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের মুখেও সেই একই কথা। জানালেন, পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে আরবান নকশাল বসে আছেন। তাঁর অভিযোগ, এই নকশালরা বুদ্ধিজীবী শিক্ষিত। ছাত্রদের ইস্যুকে হাইজ্যাক করে এরা অন্য রকম কাজ করে।
অগ্নিমিত্রা বলেন, “আরবার নকশাল তাঁরা পশ্চিমবঙ্গে ছড়িয়ে রয়েছে। তাঁরা কলকাতায় ছড়িয়ে আছে। এরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্লিপার সেল হয়ে রয়েছেন।” তিনি আরও বলেন, “শুধু ছত্তিশগঢ় বা ঝাড়খন্ডে নয় গোটা ভারতে ছড়িয়ে আছে এই ধরনের শিক্ষিত ইন্টেলেকচুয়াল নকশাল। যাঁরা আমাদের ছাত্র-ছাত্রীদের বিভ্রান্ত করছে। ওদের ইস্যু নিয়ে আমি বলছি না। কিন্তু ‘কাশ্মীর কো আজাদি দো’ কেন বলবে?” অর্থাৎ এই নকশালরা ছাত্র ছাত্রীদের মস্তিকে ‘বিষ’ ঢেলে দিকভ্রান্ত করার চেষ্টা করছেন।
গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার ভাষণ থেকে টার্গেট করেন নকশাল ও মাওবাদীদের। “মাওবাদ লক্ষ লক্ষ যুবকের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। অনেক মায়ের কোল খালি করেছে। কত বাবা-মায়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে।” কয়েক দশকের মাও দাপটের কথা উল্লেখ করে তিনি বলেন, “৪ দশক ধরে বন্দুকের নলে ভয় দেখিয়ে রেখেছিল মাওবাদীরা। সংবিধান মানেনি।” মাওবাদীদের জন্য প্রচুর পুলিশের প্রাণ গিয়েছে বলেও উল্লেখ করেছিলেন তিনি। বিজেপি সরকার যে মাওবাদ দমনে সক্রিয় ভূমিকা পালন করবে তা আগে থেকেই বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি আবার বাংলায় মাওবাদ সম্পূর্ণ নির্মূল হয়ে গিয়েছে বলেও ঘোষণা করেছিলেন তিনি।
তবে শুধু মাওবাদ নয়, গতকাল নকশাল নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। বলেন, “অস্ত্রধারী মাওবাদী শেষ হয়েছে। কিন্তু দিমাগি নক্সালরা সুযোগের অপেক্ষায় আছে। সমাজকে ভুলপথে চালনা করার জন্য বসে আছে। এদের চিহ্নিত করে আলাদা করতে হবে।” আজ সেই একই প্রসঙ্গ তুললেন অগ্নিমিত্রা।
