AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Parking Rules in Kolkata: স্লিপ দেখিয়ে মনের মতো টাকা তোলা বন্ধ! পার্কিং নিয়ে বড় পদক্ষেপ পুরমন্ত্রী অগ্নিমিত্রার

Minister Agnimitra Paul on Parking Rules: পুরমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই একের পর এক পদক্ষেপ করছেন অগ্নিমিত্রা পল। এবার তাঁর নজর কলকাতা শহরের পার্কিং-এর দিকে। তিনি সাফ জানিয়ে দিলেন, রাস্তার দু ধারে পার্কিং করা যাবে না। পথচারীদের অসুবিধা হয়, এমনভাবে পার্কিং থাকবে না আর।

Parking Rules in Kolkata: স্লিপ দেখিয়ে মনের মতো টাকা তোলা বন্ধ! পার্কিং নিয়ে বড় পদক্ষেপ পুরমন্ত্রী অগ্নিমিত্রার
অগ্নিমিত্রা পালের নির্দেশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 14, 2026 | 3:40 PM
Share

কলকাতা: দুপাশে দু-সারি গাড়ির চাপে রাজপথের প্রস্থ কমে যাচ্ছে, এমন দৃশ্য কলকাতা শহরে নতুন নয়। মেইন রোড হোক বা অলিগলি সর্বত্র রাস্তার ধারে পার্কিং- (Illegal Parking)- এর ছবি দেখা যায়। শুধু তাই নয়, গাড়ি দাঁড় করালেই কোনও ব্যক্তি হাতে স্লিপ নিয়ে ছুটে আসেন, এই ছবিও পরিচিত। অনেক ক্ষেত্রেই এই সব পার্কিং বেআইনিভাবে চলছে বলে অভিযোগ উঠেছে একাধিকবার। শুধু তাই নয় ওই স্লিপগুলোরও কোনও বৈধতা নেই বলে অভিযোগ ওঠে। এবার সেই দাপাদাপি বন্ধ করতে উদ্যোগী রাজ্য।

কী নির্দেশ পুরমন্ত্রীর?

পুরমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই একের পর এক পদক্ষেপ করছেন অগ্নিমিত্রা পল। এবার তাঁর নজর কলকাতা শহরের পার্কিং-এর দিকে। তিনি সাফ জানিয়ে দিলেন, রাস্তার দু ধারে পার্কিং করা যাবে না। পথচারীদের অসুবিধা হয়, এমনভাবে পার্কিং থাকবে না আর।

আজ, বৃহস্পতিবারই এই বিষয়ে নোটিস দেওয়া হবে বলে বিধানসভায় দাঁড়িয়ে জানিয়েছেন অগ্নিমিত্রা। তিনি বলেন, “আজই নোটিস দিচ্ছি। রাস্তার দু পাশে অবৈধভাবে পার্কিং বন্ধ হবে। যেদিকে পার্কিং করার কথা নয়, সেখানে কোনও গাড়ি থাকবে না। মানুষের সুবিধা হবে। এছাড়া বিভিন্ন জায়গায় ফেক পার্কিং স্লিপ দিয়ে টাকা তোলা হয়, যে টাকা রাজস্ব দফতরে আসে না। সেই স্লিপ দিয়ে টাকা তোলা যাবে না।”

একইসঙ্গে অগ্নিমিত্রা জানিয়েছেন, যে কেউ মনের মতো টাকা নিতে পারবেন না। একটা রেট চার্ট তৈরি করে দেওয়া হবে। সেই অনুযায়ী টাকা নেওয়া যাবে।

উল্লেখ্য, গত বছর মাত্র ২ ঘণ্টার জন্য রাস্তার ধারের পার্কিং বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সকাল ৭টা থেকে সকাল ৯ টা পর্যন্ত রাস্তার ধারের পার্কিং বন্ধ করার নির্দেশিকা জারি করেছিল কলকাতা পুরনিগম। আবর্জনা পরিষ্কারের জন্য ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

Follow Us