AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Neymar Jr : জাতীয় দলে ফেরার ইঙ্গিত, নেইমারকে নিয়ে বড় সিদ্ধান্ত ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তির!

Fifa World Cup 2026: ব্রাজিলের হয়ে কি ফের বিশ্বমঞ্চে মাতাতে দেখা যাবে নেইমারকে ? দীর্ঘ চোট কাটিয়ে স্যান্তোসের জার্সিতে ফেরা এই তারকা কি পারবেন আন্সেলোত্তিক মন জয় করতে? ২০২৬ বিশ্বকাপে হেক্সা জয়ের স্বপ্ন কি পূরণ হবে এই সাম্বার জাদুকরের হাত ধরে, নাকি চোট আবার বাধা হয়ে দাঁড়াবে নেইমারের?

| Edited By: | Updated on: May 14, 2026 | 3:10 PM
Share
লিগামেন্টের চোট সরিয়ে দীর্ঘ এক বছর পর মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার লক্ষ্যে তিনি মরিয়া। ব্রাজিলের প্রাথমিক দলে তাঁর অন্তর্ভুক্তি ফুটবল প্রেমীদের মনে আশা জাগিয়েছে যে তাঁদের প্রিয় তারকাকে আবার মাঠে দেখা যাবে।  (Credit - Getty Images)

1 / 8
সদ্যই ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন। সেখানেই জায়গা করে নিয়েছেন নেইমার। তবে, মূল দলে থাকা নিশ্চিত নয়। ফিটনেস এবং মাঠের পারফরম্যান্সের উপর নির্ভর করছে তাঁর সেলেকাও-দের হয়ে খেলা। (Credit - Getty Images)

2 / 8
চোট কাটিয়ে স্যান্টোসের হয়ে ঘরোয়া ফুটবলে ইতিবাচক পারফরম্যান্স করেছেন নেইমার। তাঁর ড্রিবলিং ও খেলায় সেই আগের ধার লক্ষ্য করা গিয়েছে। ঘরোয়া লিগে তাঁর এই ভাল ফর্মই তাঁকে জাতীয় দলের অন্দরমহলে ফেরার পথ প্রশস্ত করে দিয়েছে। (Credit - Getty Images)

3 / 8
ব্রাজিল কোচ জানিয়েছেন,দলে সুযোগ পেতে হলে কেবল নাম নয়, প্রয়োজন শতভাগ শারীরিক সক্ষমতা।  নেইমারকে যদি দলে চূড়ান্ত জায়গা পেতে হয়, তাহলে তাঁকে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে নিজেকে ফিট প্রমাণ করতে হবে। (Credit - Getty Images)

4 / 8
২০১৪, ২০১৮, ২০২২ - এই তিন বছর বিশ্বকাপে খেললেও এটি তাঁর চতুর্থ বিশ্বকাপ। অতীতে চোট ও দুর্ভাগ্য তাঁর পথে বাধা হলেও, এবার তিনি অতীতের সব আক্ষেপ মিটিয়ে নিজের কেরিয়ারের শেষবেলায় বিশ্বকাপ খেলতে বদ্ধপরিকর। (Credit - Getty Images)

5 / 8
২০০২ সালের পর ব্রাজিল আর বিশ্বকাপ জেতেনি। দীর্ঘ ২৪ বছরের খরা কাটাতে চান নেইমার। ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ বা 'হেক্সা' জয়ের মিশনে তাঁর অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। (Credit - Getty Images)

6 / 8
তরুণ প্রতিভার ভিড়ে নেইমারের মতো অভিজ্ঞ ফুটবলারদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। চাপের মুখে কিভাবে ম্যাচ বের করতে হয়, তা জানেন নেইমার। ব্রাজিল কোচ হয়ত সেই অভিজ্ঞতাকে হাতিয়ার করেই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে নেইমারকে রাখার কথা ভাবছেন। (Credit - Getty Images)

7 / 8
বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক নেইমারকে হলুদ জার্সিতে দেখার অপেক্ষায় দিন গুনছেন। নেইমার কি পারবেন সব বাধা অতিক্রম করে বিশ্বকাপ খেলতে ? ফুটবল বিশ্বের নজর এখন শুধুই নেইমারের দিকে। (Credit - Getty Images)

8 / 8
Follow Us