West Bengal NEWS LIVE Update: বগটুই-কাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত কিসমত শেখ
West Bengal news live update: রাজ্য জুড়ে দুর্নীতির তদন্ত চলছে। একের পর এক গ্রেফতারি। মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে তমলুক পুরসভার প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর কানাইলাল দাসকে। এদিকে, সাফাই অভিযানে শহর জুড়ে সকাল থেকে পরিদর্শন করছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

রাজ্য রাজনীতিতে পরপর নতুন আপডেট। ক্রমশ কোণঠাসা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কালীঘাট শিবির ছেড়ে একে একে নেতারা ঋতব্রত-শিবিরে নাম লেখাচ্ছেন। ইতিমধ্য়েই নতুন তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটিও তৈরি করা হয়েছে। এরই মধ্যে তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট নিয়ে শুরু হল তদন্ত।
LIVE NEWS & UPDATES
-
৪ বছর পর গ্রেফতার
বগটুই গণহত্যা মামলায় পলাতক অভিযুক্ত রোহন শেখ ওরফে কিসমত শেখকে কলকাতার মির্জা গালিব রোড এলাকা থেকে গ্রেফতার করল সিবিআই। দীর্ঘ চার বছর পর গ্রেফতার করা হয়েছে তাঁকে। মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। বুধবার অভিযুক্তকে রামপুরহাট আদালতে পেশ করা হবে।
-
Ritabrata Banerjee: এবার সিইও দফতরে পৌঁছে গেলেন ঋতব্রতরা
- প্রতিদিন ভাঙছে তৃণমূল। একদিকে মমতা-পন্থী তৃণমূল। অন্যদিকে ঋতব্রত-পন্থী তৃণমূল।
- আসল তৃণমূল কারা? এই নিয়ে চলছে চাপানউতোর। কমিশনকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
- এই আবহে মঙ্গলবার সন্ধেয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পৌঁছে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা।
- আসল তৃণমূলের দাবি জানাতেই এই পদক্ষেপ কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
-
-
Suvendu Adhikari: সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন নিয়ে বিধানসভায় বড় বার্তা শুভেন্দুর
- পার্ক সার্কাসে সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম বদল করে রাখা হয়েছে গোপাল মুখোপাধ্যায় রোড। সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির একাধিক নেতা সরব হয়েছেন।
- এদিন বিধানসভায় রাস্তার নাম পরিবর্তনের উল্লেখ করেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
- বিধানসভাতে তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে দিলেন, সোহরাওয়ার্দিদের নাম থাকবে না।
- একইসঙ্গে রাস্তার নাম পরিবর্তন নিয়ে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে একটি কমিটি গঠনের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।
বিস্তারিত পড়ুন: আরও রাস্তার নাম বদলাবে? স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে কমিটি তৈরি করলেন শুভেন্দু
-
ববির জায়গা মদনকে দিতে চায় TMC
- ফিরহাদ হাকিমের বদলে মদন মিত্র । চিফ হুইপ পদে বদল করতে চেয়ে বিধানসভার স্পিকারকে চিঠি দিল কালীঘাট তৃণমূল কংগ্রেস।
- ফিরহাদ হাকিম শিবির বদল করেছেন। ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন । কালীঘাট তৃণমূল তাঁকে বহিষ্কার করেছে। এবার তার চিফ হুইপ পদ কাড়তে চেয়ে চিঠি দিলো কালীঘাট নেতৃত্ব।
- সোমবার রাত ১০.৪৫ এ স্পিকার কে মেইল করা হয় দলের তরফে।
- মঙ্গলবার সকাল ১০ টা ২৫ মিনিটে এই মর্মে চিঠির হার্ড কপি নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করে। সূত্রের দাবি স্পিকার বলেন, ” এই বিষয়টি সাব জুডিস।”
- তৃণমূল পাল্টা প্রশ্ন তুলেছে বিরোধী দলনেতা নিয়ে বিষয়টি ‘সাব জুডিস’ রয়েছে, চিফ হুইপ নিয়ে নয়।
-
Suvendu Adhikari: বিধানসভায় একুশের ভোট পরবর্তী হিংসার কথা মুখ্যমন্ত্রীর মুখে
- ‘আমাকে ১১ মাসে ৫ বার বহিষ্কার করা হয়েছে। আমার নামে ১০২টি মামলা রয়েছে। একুশে যে অত্যাচার হয়েছে, তা কোনও সভ্য দেশে হয় না।’ বিধানসভার প্রথম অধিবেশনে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর। বেআইনিভাবে FICCI-কে ৩২৪ কোটি টাকা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
-
-
Abhishek Banerjee: বিদেশে যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক
- তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। বিধানসভা ভোটে ঘাসফুল শিবিরের ভরাডুবির জন্য দলেরই অনেকে তাঁর দিকে আঙুল তুলছেন।
- এই আবহে চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে আবেদন জানিয়েছেন তিনি। প্রায় এক সপ্তাহের জন্য দেশের বাইরে যাওয়ার আবেদন জানিয়েছেন।
- আগামিকাল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
বিস্তারিত পড়ুন: টালামাটাল তৃণমূলের অবস্থা, এই মুহূর্তে বিদেশ যেতে চান অভিষেক
-
Weather Update: শহরে ভেঙে পড়ল গাছ, বন্ধ রাস্তা, দুপুরেই নামল অন্ধকার
- তুমুল বৃষ্টি কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। দুপুরেই নামল অন্ধকার।
- তুমুল বৃষ্টি, সঙ্গে ভয়াবহ বজ্রপাত চলে বেশ কিছুক্ষণ ধরে।
- কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনাতেও চলছে বৃষ্টি।
- মেঘ ডাকলে কংক্রিটের নীচে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
- শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাহাড়, ডুয়ার্সে আগামী রবিবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে।
- গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ পার্ক স্ট্রিটে। কলকাতা হাইকোর্টের সামনে গাড়ির উপর ভেঙে পড়েছে গাছ।
-
Kunal Ghosh: বিধানসভায় ছক্কা হাঁকালেন কুণাল
অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন। আর গোটা অধিবেশনের হল লাইভ টেলিকাস্ট। আলোকবিন্দুতে মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। এদিন শুরু থেকেই তিনি এক কাট্টা বলে গিয়েছেন। স্পিকারের কথায়, তিনিই ‘হায়েস্ট’। রাজ্যপালের ভাষণ নিয়ে বক্তৃতা রাখার দিন ছিল আজ। কুণাল তা নিয়েই কথা বলছিলেন, তবে তাতেও ফিরহাদ হাকিম ও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এক লাইনে রেখে বিঁধলেন। বিধানসভাতেই দেখা গেল তৃণমূল বনাম তৃণমূল আকচাআকচি।
বিস্তারিত পড়ুন: ‘পাণ্ডবরাও ৫ জন, কৌরব কূল কিন্তু বাঁচেনি’, প্রথমবার বিধানসভাতে গিয়েই কথার প্যাঁচে টেক্কা দিলেন কুণাল
-
Sajal Ghosh: বিধানসভায় সমস্যার কথা তুলে ধরলেন সজল ঘোষ
- সোমবার বাজেট পেশ হয়েছে বিধানসভায়। এরপর মঙ্গলবার সজল ঘোষ বলেন, “কাল এখান থেকে বেরনোর পর অনেকে আমাকে প্রশ্ন করছেন, সংখ্যালঘুদের জন্য কী করা হল? আমি সরকারে কাছে প্রশ্ন রাখতে চাই, রাষ্ট্র যদি নিরপেক্ষ হয়, সেখানে সংখ্যালঘু দফতরের আদৌ প্রয়োজন হয়?”
- বরানগরের পরিস্থিতি, সমস্যার কথা তুলে ধরেন তিনি। হাসপাতাল থেকে রাস্তা, কোথাও কোনও উন্নয়ন হয়নি বলে অভিযোগ তোলেন তিনি। সজল ঘোষ বলেন, “সুপার স্পেশালিটি হলেও সাগর দত্তে অর্ধেক বিভাগ নেই।”
-
Shyamaprasad Mukherjee: শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে ‘আত্মবলিদান দিবস’ পালন বিজেপির
- আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে রাজ্য জুড়ে নানা কর্মসূচি পালন করছে বিজেপি। সকালেই শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
- কেওড়াতলা মহাশ্মশানে শ্রদ্ধা জানাতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি উল্লেখ করেন, শ্যামাপ্রসাদের আত্মবলিদানের কথা মাথায় রেখেই এই কর্মসূচি বিজেপির।
- স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, তথাগত রায় সহ রাজ্যের মন্ত্রীরা একে একে আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন।
-
TMC Bank Account: ৫ বছরের লেনদেনে নজর
তৃণমূলের ফ্রিজ হয়ে যাওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের তদন্ত শুরু। তিনটি অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য তালাশ শুরু করল বিধাননগর থানা। যে বেসরকারি ব্যাঙ্কে ওই তিনটি অ্যাকাউন্ট ছিল, তার থেকে বেশ কিছু তথ্য তলব করল পুলিশ। কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল, কী নথি দিয়ে খোলা হয়েছিল, কার কার নামে অ্যাকাউন্ট রয়েছে, তা জানতে চেয়েছেন তদন্তকারীরা। গত পাঁচ বছরে ওই তিন অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাওয়া হয়েছে। অর্থাৎ কোন কোন অ্যাকাউন্ট থেকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে, কত টাকা ঢুকেছে, সেটাই দেখতে চান তদন্তকারীরা। কারণ অভিযোগ উঠেছে, তৃণমূলের অ্যাকাউন্টে বেশ কিছু সন্দেহজনক লেনদেন হয়েছে, কাটমানির টাকা ঢুকেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে বিধাননগর সাইবার থানা।
বিস্তারিত পড়ুন: শেষ ৫ বছরে কত টাকা ঢুকেছে, অ্যাকাউন্টটা কার? কেঁচো খুঁড়তে কেউটে
-
Agnimitra Paul: ময়লা ফেললেই পেনাল্টি, ফের সাফাই অভিযানে অগ্নিমিত্রা
- গড়িয়াহাটের পর আজ কাঁকুড়গাছিতে সাফাই অভিযানে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
- দোকানের সামনে নোংরা ফেলা হলে, পেনাল্টি দিতে হবে দোকানদারকেই- এমনটাই বলে এলেন মন্ত্রী।
- বাজারের ভিতরে ঢুকে পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। ভিতরে যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, সেই নির্দেশও দেন বিক্রেতাদের।
- অগ্নিমিত্রা বলেন, “দোকানের সামনে কে এসে ময়লা ফেলল, সেটা দেখব না। আমি দোকানদারের কাছ থেকেই পেনাল্টি নেব।”
-
TMC Leader Arrest: গ্রেফতার কাউন্সিলর কানাইলাল দাস
- তমলুক পুরসভার প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর কানাইলাল দাসকে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ।
- কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের দিন কানাইলাল দাসের একটি ভাড়া বাড়ি থেকে প্রচুর স্কুল পড়ুয়াদের পোশাক , শাড়ি, ধুতি কম্বল উদ্ধার করেছিল পুলিশ।
- তবে কোন অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে, তা পুলিশের তরফে জানানো হয়নি।
Published On - Jun 23,2026 10:50 AM
