Kunal Ghosh: উত্তরপাড়ার পর বেলাঘাটা, ফের ‘আক্রান্ত’ কুণাল, প্রাণ বাঁচাতে ছুটলেন থানায়
Kunal Ghosh Car Attacked: গতকাল মমতার সভায় যাওয়ার সময় উত্তরপাড়ায় কুণালের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। ডিম হামলার পাশাপাশি রড দিয়ে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ। আজ আবারও বিধায়কের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বাইক বাহিনীর বিরুদ্ধে।

সৌরভ গুহ ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট
কলকাতা: উত্তরপাড়ার পর বেলেঘাটা। এবার নিজের বিধানসভা এলাকাতেই ‘আক্রান্ত’ বিধায়ক কুণাল ঘোষ। গতকাল মমতার সভায় যাওয়ার সময় উত্তরপাড়ায় কুণালের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। ডিম হামলার পাশাপাশি রড দিয়ে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ। আজ আবারও বিধায়কের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। কুণালের অভিযোগ, তাঁর গাড়ি ঘিরে ধরে হামলা চালিয়েছে বাইক বাহিনী। হামলার ঘটনায় বিজেপির বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন বিধায়ক।
ঠিক কী ঘটেছে?
সংবাদমাধ্যমের কাছে হামলা অভিযোগ তুলে একটি অডিয়ো বার্তা পাঠিয়েছিলেন কুণাল। সেখানেই তিনি বলেন, “আমার উপর আবার হামলা চালানো হয়েছে। আমি বেলেঘাটায় এক অনুষ্ঠানে ঢুকছিলাম। বাইক বাহিনী ঘিরে আমার গাড়ি চুরমার করে দিয়েছে।
বিস্তারিত আসছে…
