AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BIS: ‘সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে’, শুভেন্দু-সরকারের প্রশংসা করে বললেন BIS-র মীনাক্ষা গণেশন

Bureau of Indian Standards: পশ্চিমবঙ্গ সরকারের প্রশংসা করে ডক্টর মীনাক্ষী গণেশন বলেন, "কেন্দ্রীয় সরকারের আমাদের এই সংস্থা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে পথ চলতে পেরে গর্বিত। উন্নতি, নতুন চিন্তাভাবনা, জনগণের ক্ষমতায়নের অসাধারণ এক যাত্রা। যা সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে।"

BIS: 'সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে', শুভেন্দু-সরকারের প্রশংসা করে বললেন BIS-র মীনাক্ষা গণেশন
কী বললেন ডক্টর মীনাক্ষী গণেশন?Image Credit: TV9 Bangla
| Updated on: Sep 16, 2026 | 4:43 PM
Share

কলকাতা: শিল্প, স্বাস্থ্য, শিক্ষা। ‘সোনার বাংলা’ গড়ার লক্ষে নতুন সরকার একের পর এক পদক্ষেপ করছে। আর নতুন সরকারের এইসব পদক্ষেপের প্রশংসা করলেন ব্যুরো অব ইন্ডিয়ান স্টান্ডার্ডস (BIS)-র ডেপুটি ডিরেক্টর জেনারেল (ইস্ট) ডক্টর মীনাক্ষী গণেশন। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে BIS কাজ করতে চায় বলেও জানালেন তিনি।

পশ্চিমবঙ্গ সরকারের প্রশংসা করে ডক্টর মীনাক্ষী গণেশন বলেন, “কেন্দ্রীয় সরকারের আমাদের এই সংস্থা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে পথ চলতে পেরে গর্বিত। উন্নতি, নতুন চিন্তাভাবনা, জনগণের ক্ষমতায়নের অসাধারণ এক যাত্রা। যা সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। কেন্দ্র ও রাজ্য মজবুত সমন্বয় গড়ে তোলা এবং একাধিক প্রকল্প নিয়ে উদ্যোগের জন্য আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) বা ভারতীয় মানক ব্যুরো কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের অধীনস্থ। ভারতের বিভিন্ন পণ্য, প্রক্রিয়া এবং পরিষেবার মান নির্ধারণ, গুণমান নিশ্চিতকরণ এবং শংসাপত্র প্রদান করে এই সরকারি সংস্থাটি। ভারতীয় পণ্য ও ভারতীয় শিল্পের অগ্রগতি নিয়ে ডক্টর মীনাক্ষী গণেশন বলেন, “গুণমানের একটি বেঞ্চমার্ক তৈরি করে আমাদের দেশে শিল্প এগিয়ে চলুক। আমরা বিভিন্ন প্রোডাক্টের গুণমান যাতে আরও বাড়ে, সেদিকে নজর রাখি। BIS-র লক্ষ্য, আমাদের দেশের পণ্য আন্তর্জাতিক মানের হোক। আমাদের দেশে তৈরি পণ্য যাতে দেশ ও বিদেশে বিপুলভাবে গ্রহণযোগ্য হয়, সেটা নিশ্চিত করতে চাই আমরা।

কয়েকদিন আগে টিভি৯ বাংলার ‘রাজ বদলের ১০০ দিন’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, “আমাদের স্লোগান, শিল্পে নতুন গতি, স্বাস্থ্যের নতুন সুরক্ষা, শিক্ষার নতুন দিশা, সুশাসনে নতুন আস্থা, সেবার নতুন নিশ্চয়তা, সুরক্ষার নতুন বিশ্বাস।”

‘রাজ বদলের ১০০ দিন’ অনুষ্ঠানে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়ের কাছে অনুরোধ জানিয়ে ডক্টর মীনাক্ষী গণেশন বলেছিলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুরো মন্ত্রিসভা বাংলার যুবসমাজের ক্ষমতায়ন নিয়ে স্বপ্ন দেখছে। স্কিল ডেভেলপমেন্টের কথা ভাবছে। স্কিল ডেভেলপমেন্টের জন্য কোয়ালিটি ইকোসিস্টেম, কনজিউমার এমপাওয়ারমেন্ট খুবই জরুরি। ফলে স্কিল ডেভেলপমেন্টের জন্য বাংলার সরকারের সঙ্গে কাজ করতে চায় ব্যুরো অব ইন্ডিয়ান স্টান্ডার্ডস। এর জন্য আমরা কোন পথে এগোব?”

ডক্টর মীনাক্ষী গণেশনের প্রস্তাব নিয়ে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেছিলেন, “মানক ব্যুরো তো সেজন্যই রয়েছে। আপনারা স্টান্ডার্ড দেখুন। আপনারা সেটা বজায় রাখুন। গুণমান বজায় রাখা হবে। স্টান্ডার্ড বজায় রাখা হবে।”

Follow Us