AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saayoni Ghosh: ‘আগে ইগনোর করেছি, এবার… কোর্টে দেখা হবে’, লিগাল নোটিস পাঠালেন সায়নী

Defamation Notice: তাপস মণ্ডলকে দেওয়া আইনি নোটিসে তিনি উল্লেখ করেছেন, ২০২০ সালে তিনি একটি ফ্ল্যাট কিনেছিলেন, যার দাম ছিল ৮০ লক্ষ টাকা। ব্যাঙ্ক থেকে ৬০ লক্ষ টাকা ঋণ নিয়ে সেই ফ্ল্যাট কিনেছিলেন বলেও উল্লেখ করেছেন। এছাড়া ২০২৪-এ কেনা একটি স্করপিও গাড়ি ও একটি হন্ডা জ্যাজ কেনার কথাও উল্লেখ করেছেন সায়নী।

Saayoni Ghosh: 'আগে ইগনোর করেছি, এবার... কোর্টে দেখা হবে', লিগাল নোটিস পাঠালেন সায়নী
সায়নী ঘোষImage Credit: PTI
| Edited By: | Updated on: Jul 11, 2026 | 2:52 PM
Share

কলকাতা: ভাবমূর্তি নষ্ট হচ্ছে! এই অভিযোগে এবার নিয়োগ দুর্নীতি-কাণ্ডের অন্যতম ‘মিডলম্যান’ তাপস মণ্ডলকে আইনি নোটিস পাঠালেন সাংসদ সায়নী ঘোষ (Saayoni Ghosh)। যাদবপুরের সাংসদ সায়নীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এনেছিলেন তাপস মণ্ডল। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের থেকে সায়নী ঘোষ সুবিধা পেয়েছিলেন বলে দাবি করেছিলেন তিনি। এরপরই ৫ কোটি টাকার মানহানির নোটিস দিলেন সায়নী।

তৃণমূলের টিকিটে সাংসদ হওয়া সায়নী বর্তমানে এনসিপিআই-এর সাংসদ ও এনডিএ-র সমর্থকও বটে। সেই সায়নী সম্পর্কে সম্প্রতি তাপস মণ্ডল TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “গোটা রাজ্য়ে এরকম হাজার কুন্তল পাওয়া যাবে যাঁরা অভিষেকের নামে টাকা তুলেছে। সায়নীর পিছনে অনেক খরচ করত কুন্তল। কারণ ও তো যুব সম্পাদক, আর সায়নী যুব সভানেত্রী। ওকে তো ফ্ল্যাট, গাড়ি দিয়েছে।”

তাপসের এই মন্তব্যেই আপত্তি জানিয়েছেন সায়নী। তাপস মণ্ডলকে দেওয়া আইনি নোটিসে তিনি উল্লেখ করেছেন, ২০২০ সালে তিনি একটি ফ্ল্যাট কিনেছিলেন, যার দাম ছিল ৮০ লক্ষ টাকা। ব্যাঙ্ক থেকে ৬০ লক্ষ টাকা ঋণ নিয়ে সেই ফ্ল্যাট কিনেছিলেন বলেও উল্লেখ করেছেন। এছাড়া ২০২৪-এ কেনা একটি স্করপিও গাড়ি ও একটি হন্ডা জ্যাজ কেনার কথাও উল্লেখ করেছেন সায়নী। কীভাবে রোজগার, কীসের টাকায় সাংসদ সংসার চালান, সে সব উল্লেখ করেই নোটিস দেওয়া হয়েছে।

নোটিসে স্পষ্ট বলা হয়েছে যে তাপস মণ্ডল যে সব কথা বলেছেন, তাতে সায়নী ঘোষের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ও ৫ কোটি টাকা দিতে হবে। অন্যথায় আইনি পথে হাঁটবেন বলেও জানিয়েছেন সায়নী। সাংসদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অনেক বিস্ফোরক মন্তব্য উনি করেছেন। আমার ফ্ল্যাট নিয়ে ক্যামেরার সামনে অনেক কথা বলেছেন। বিভ্রান্ত করেছেন। এর প্রেক্ষিতে আমাকে একবার তদন্তকারী সংস্থাও ডেকেছিল। ৫০০ পাতার নথি জমা দিয়েছিলাম। তারপর আর কখনও ডাক আসেনি। আগে আগে ইগনোর করেছি। কিন্তু আমার মনে হয়েছে, আমি একজন জনপ্রতিনিধি। আমি যাদবপুরের মানুষের কাছে দায়বদ্ধ। যে কারও সম্পর্কে কোনও ভিত্তি ছাড়া কথা বলা যায় না। আশা করব উনি কমপ্লাই করবেন, না করলে আইনানুগ ব্যবস্থা নেব। কোর্টে দেখা হবে।”

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা