AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabanna: বালি চুরি রুখতে এবার ডাকা হবে টেন্ডার! মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নয়া সিদ্ধান্ত নবান্নের

Nabanna: বালি চুরি রুখতে এর আগেও একাধিকবার সতর্ক করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তারপরও বিভিন্ন জেলা থেকে বালি চুরির অভিযোগ প্রকাশ্যে আসছে। তা রুখতেই সম্প্রতি মুখ্যসচিব সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন।

Nabanna: বালি চুরি রুখতে এবার ডাকা হবে টেন্ডার! মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নয়া সিদ্ধান্ত নবান্নের
বালি চুরি রুখতে নয়া পদক্ষেপImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 01, 2024 | 5:49 PM
Share

কলকাতা:  বালিচুরি রুখতে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি। এবার প্রয়োজনীয় পদক্ষেপ করতে চলেছে নবান্ন। সব জেলার পুলিশ সুপারদের নিয়ে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি। নদী থেকে কীভাবে বালি তোলা হবে, সে ব্যাপারে কথা হয়। বড় নদীর ক্ষেত্রে মাইনিং কমিশনের সাহায্যে টেন্ডার ডাকা হবে। সেই টেন্ডারের মাধ্যমেই বালি বিক্রি করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের ফলে উঠে আসা সিদ্ধান্ত নিয়ে খুব শীঘ্রই এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হতে পারে বলেও খবর সুত্রের।

বালি চুরি রুখতে এর আগেও একাধিকবার সতর্ক করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তারপরও বিভিন্ন জেলা থেকে বালি চুরির অভিযোগ প্রকাশ্যে আসছে। তা রুখতেই সম্প্রতি মুখ্যসচিব সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দামোদর, অজয়ের বড় নদ-নদীর ক্ষেত্রে মাইনিং কমিশনের মাধ্যমে ছোট ছোট ব্লক করে টেন্ডার ডাকা হবে। টেন্ডারের মাধ্যমে বালি বিক্রি হবে। ছোট নদীর ক্ষেত্রে জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে।

নদীর গতিপথ যাতে আটকে না থাকে, সেটা মাথায় রেখেই বালি বিক্রি করা হবে। বেশ কিছু ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়েও অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে নবান্নের সভাঘরে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “কয়েকজন কর্মী, যাঁরা সরকারকে ভালবাসেন না, পুলিশেরও কিছু লোক টাকা খেয়ে বালি চুরি, কয়লা, সিমেন্ট চুরি করছে। তারপর বলা হচ্ছে তৃণমূল চুরি করছে। কিন্তু চুরি করছে সিআইএসএফ ও পুলিশের একাংশ। আমি এটা মানব না।” মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরই তড়িঘড়ি বৈঠকে বসেন মুখ্যসচিব।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি