AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM-ISF: ৩১-৩২ নাকি ৪৩-৪৪! জোটে কোন ফর্মুলা? আড়াঘ ঘণ্টা ধরে চলল বৈঠক

Naushad Siddiqi: সূত্রের খবর, আইএসএফ দাবি করেছে ৪৩ থেকে ৪৪টি আসনে তাদের লড়তে দিতে হবে। কিন্তু সিপিএম ৩১ থেকে ৩২ টির বেশি আসন ছাড়তে নারাজ। ফলে এই বোঝাপড়াতেই আপাতত আটকে রয়েছে জোট। বামফ্রন্টের অন্য শরিকরাও সেই সব আসন চাইছে, যা চাইছে আইএসএফ।

CPIM-ISF: ৩১-৩২ নাকি ৪৩-৪৪! জোটে কোন ফর্মুলা? আড়াঘ ঘণ্টা ধরে চলল বৈঠক
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 13, 2026 | 12:06 AM
Share

কলকাতা: বৈঠক হচ্ছে দফায় দফায়। ভোট ক্রমশ এগিয়ে এলেও সিপিএমের জোট কার সঙ্গে, সে উত্তর এখনও অধরা। বিমান বসুদের সঙ্গে আগেও বৈঠকে বসেছেন আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী। এবার জোট আলোচনায় একটা সিদ্ধান্তে পৌঁছতে চান আইএসএফ বিধায়ক। যত দ্রুত সম্ভব জোটের আলোচনা শেষ করতে হবে বলে উদ্যোগী হয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রায় আড়াই ঘণ্টা ধরে আলিমুদ্দিনে বৈঠক করলেন বিমান-নওশাদ।

বাম-আইএসএফ জোট যে হচ্ছে, তা একপ্রকার নিশ্চিত। তবে এবার জটিলতা রয়ে যাচ্ছে আসন ভাগাভাগি নিয়ে। আইএসএফ যে এবার আগের তুলনায় বেশি আসন চাইছে, তা আগেই জানা গিয়েছে। সূত্রের খবর, বাম আর আইএসএফ জোট থমকে রয়েছে ৩১-৩২ আর ৪৩-৪৪ ফর্মুলায়।

সূত্রের খবর, আইএসএফ দাবি করেছে ৪৩ থেকে ৪৪টি আসনে তাদের লড়তে দিতে হবে। কিন্তু সিপিএম ৩১ থেকে ৩২ টির বেশি আসন ছাড়তে নারাজ। ফলে এই বোঝাপড়াতেই আপাতত আটকে রয়েছে জোট। বামফ্রন্টের অন্য শরিকরাও সেই সব আসন চাইছে, যা চাইছে আইএসএফ। বাম শিবিরের কাছে এই জোট তাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

কিন্তু বহু ক্ষেত্রেই ওই আসনগুলো আদতে সিপিএম লড়ে আসছে। ফলে সব আসন ছেড়ে দিলে এলাকায় ক্রমশ অস্তিত্বহীন হয়ে পড়বে সিপিএম। ইতিমধ্যেই বিভিন্ন এলাকার কর্মীরা সেই কথা নেতৃত্বকে বলেছেন। কর্মীদের সেই কথা নিয়েও ভাবছে আলিমুদ্দিনস্ট্রিটের ম্যানেজাররা।

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা