AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NCPI : কাকলি-সুদীপকে ছাড়াই কলকাতায় আস্ত র‌্যালি সেরে ফেলল NCPI

আসন্ন কলকাতা পুর নির্বাচনে লড়াই করা নিয়ে জল্পনা ওড়ালেন উত্তীয় কুন্ডু। তিনি স্পষ্ট বলেন, আগে সংগঠন তারপর ভোটে লড়া। এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদদের ভবিষ্যত কী, সেটা সুপ্রিম কোর্টের ওপরই ছাড়লেন উত্তীয়। উত্তীয়র এমনটাও আশা যে তৃণমূল থেকে যোগ দেওয়া সাংসদরা একদিন নিশ্চয় বলতে পারবেন যে তাঁরা এনসিপিআই সাংসদ।

NCPI : কাকলি-সুদীপকে ছাড়াই কলকাতায় আস্ত র‌্যালি সেরে ফেলল NCPI
Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 03, 2026 | 1:44 PM
Share

কলকাতা: সুপ্রিম কোর্টের মামলায় ঝুলছে ভাগ্য ২০ জন সাংসদের ভাগ্য। এখনও নামের পাশ থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম মোছা হয়নি। এই পরিস্থিতিতে কলকাতায় হয়ে গেল এনসিপিআই (NCPI)-এর র‌্যালি। আর সেই র‌্যালিতে দেখা গেল না ওই সাংসদদের। না কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar), না সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাউকেই দেখা গেল না সেখানে।

শনিবার এনসিপিআই-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন দলের প্রতিষ্ঠাতা উত্তীয় কুণ্ডু। পরবর্তী কর্মসূচিগুলিতে ওই সাংসদরা থাকবেন বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে শিয়ালদহ থেকে ছিল পদযাত্রা। সাধুসন্ত এবং এনসিপিআই-এর কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন সেই র‌্যালিতে। প্রশ্ন উঠেছে, যাদের কারণে এই দল নিয়ে এত আলোচনা, তাদেরই দেখা নেই!

তবে আসন্ন কলকাতা পুর নির্বাচনে লড়াই করা নিয়ে জল্পনা ওড়ালেন উত্তীয় কুন্ডু। তিনি স্পষ্ট বলেন, আগে সংগঠন তারপর ভোটে লড়া। এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদদের ভবিষ্যত কী, সেটা সুপ্রিম কোর্টের ওপরই ছাড়লেন উত্তীয়। উত্তীয়র এমনটাও আশা যে তৃণমূল থেকে যোগ দেওয়া সাংসদরা একদিন নিশ্চয় বলতে পারবেন যে তাঁরা এনসিপিআই সাংসদ।

এনসিপিআই ইস্যুতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার ভূমিকা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা করেছেন সুপ্রিম কোর্টে।  প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, গোটা বিষয়টিতে স্পিকারের পদক্ষেপ নজরদারিতে রাখবে কোর্ট। কোর্ট জানতে চায়, কেন তাঁদের সাংসদ পদ খারিজ করা হবে না? এর উত্তর এখনও দেননি এই ২০ জন NCPI সাংসদ। আবারও সময় চেয়েছেন তাঁরা।

Follow Us
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩