AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৯ হাজার ৪৪১, মৃত্যু ১২৪ জনের

সংক্রমণ (COVID-19) বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভ্যাকসিনের চাহিদা। প্রয়োজন অনুযায়ী ভ্যাকসিনের জোগান না থাকায় চূড়ান্ত নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে।

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৯ হাজার ৪৪১, মৃত্যু ১২৪ জনের
ফাইল চিত্র। ছবি:PTI
| Updated on: May 09, 2021 | 8:14 PM
Share

কলকাতা: বাংলায় বেলাগাম করোনা (COVID-19) সংক্রমণ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৯ হাজার ৪৪১ জন। রাজ্যে একদিনে মৃত ১২৪ জন। রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে এই তথ্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনাতেই একদিনে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৯৭ জন। মৃত্যু হয়েছে ৩৪ জনের। এরপরই কলকাতা। সেখানে গত একদিনে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৬৬ জন। মৃত্যু হয়েছে ২৮ জনের। রবিবার পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯ লক্ষ ৯৩ হাজার ১৫৯ জন। মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৩২৭ জনের।

ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে বাংলায় কোভিড পরিস্থিতি। তুঙ্গে সংক্রমণ। এদিকে রাজ্যে করোনা পরীক্ষার চাপে নাভিশ্বাস উঠছে সরকারি-বেসরকারি ল্যাবগুলির। এদিকে একই বাড়িতে একাধিক সদস্য কোভিড পজিটিভ। ফলে সমস্যা হচ্ছে আইসোলেশনে থাকা নিয়েও। ন্যূনতম যে যত্নটুকু করোনা রোগীর প্রয়োজন, তাও মিলছে না।

অন্যদিকে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভ্যাকসিনের চাহিদা। প্রয়োজন অনুযায়ী ভ্যাকসিনের জোগান না থাকায় চূড়ান্ত নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিভিন্ন জেলার একাধিক সরকারি হাসপাতালে ভ্যাকসিন অমিল। ভ্যাকসিন না মেলায় আতান্তরে পড়েছেন প্রথম ডোজ় নেওয়া মানুষরা। দ্বিতীয় ডোজ় নেওয়ার নির্ধারিত দিন পেরিয়ে গেলেও ভ্যাকসিনের দেখা নেই। সব মিলিয়ে একেবারে নাজেহাল পরিস্থিতি।

Follow Us
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
'ভবানীপুর দেখবে, এমএলএ কেমন হয়', সভায় বলে এলেন শুভেন্দু
'ভবানীপুর দেখবে, এমএলএ কেমন হয়', সভায় বলে এলেন শুভেন্দু