AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Town: বেশ কয়েকদিন ধরেই সল্টলেকের অফিসে আসছিলেন না, খোঁজ চালাতেই অপলাকে এভাবে কলিগরা দেখবেন কল্পনার বাইরে…

New Town IT Employee’s: গত কয়েক দিন ধরে ওই তরুণীর কোনও খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোক কিংবা পরিচিত ব্যক্তিরা তাঁর সঙ্গে ফোনেও যোগাযোগ করতে পারছিলেন না। এরপর ভোররাতে ওই ফ্ল্যাটের ভেতর থেকে দুর্গন্ধ বের হতে দেখে আবাসিকদের সন্দেহ হয় এবং তাঁরা স্থানীয় পুলিশে খবর দেন।

New Town: বেশ কয়েকদিন ধরেই সল্টলেকের অফিসে আসছিলেন না, খোঁজ চালাতেই অপলাকে এভাবে কলিগরা দেখবেন কল্পনার বাইরে...
ফ্ল্যাটে যুবতীর দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 08, 2026 | 1:47 PM
Share

কলকাতা: পেশায় আইটি কর্মী। সল্টলেকের তথ্য প্রযুক্তি কেন্দ্রের একটি সংস্থায় কাজ করতেন। কিছুদিন ধরে অফিস যাচ্ছিলেন না। ফলে ফ্ল্যাটে ঢোকা বেরনোর সময়ে তাঁকে দেখা যাচ্ছিল না। তাতেই অনেকের সন্দেহ হয়। বেশ কিছু দিন ধরে ওই তরুণীর ফ্ল্যাট থেকে দুর্গন্ধও ছড়াচ্ছিল। সেই গন্ধের উৎস সন্ধান করতে গিয়েই ভয়ঙ্কর ঘটনা। নিউটাউন সাপুরজির একটি অভিজাত আবাসনের এ ব্লকের ফ্লাট থেকে মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীর পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অপলা প্রধান (৩০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে ওই তরুণীর কোনও খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোক কিংবা পরিচিত ব্যক্তিরা তাঁর সঙ্গে ফোনেও যোগাযোগ করতে পারছিলেন না। এরপর ভোররাতে ওই ফ্ল্যাটের ভেতর থেকে দুর্গন্ধ বের হতে দেখে আবাসিকদের সন্দেহ হয় এবং তাঁরা স্থানীয় পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাট থেকে অপলার পচাগলা দেহ উদ্ধার করে।

ইতিমধ্যেই খবর পাঠানো হয়েছে জামশেদপুরে থাকা তরুণীর পরিবারকে। মৃত্যুর সঠিক সময় ও কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটির নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তরুণীর পরিচিত বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Follow Us