AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Covid Death: বিকালে করোনা পজেটিভ, রাতেই মৃত্যু বেসরকারি হাসপাতালে

Covid Death: হৃদরোগ-সহ অন্য বয়সজনিত অসুখের কারণে তাঁকে একবালপুরের বেসরকারি হাসপাতালে আনা হয়। সেপ্টিক শকে ছিলেন বৃদ্ধ। যদিও এ ঘটনায় ইতিমধ্যেই উদ্বেগ বাড়তে শুরু করেছে স্বাস্থ্য মহলে।

Covid Death: বিকালে করোনা পজেটিভ, রাতেই মৃত্যু বেসরকারি হাসপাতালে
করোনা উদ্বেগ (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 28, 2023 | 11:19 PM
Share

কলকাতা: বিকালে এসেছিল কোভিড পজেটিভ রিপোর্ট। রাতেই শহরের বেসরকারি হাসপাতালে মৃত্যু হল এক বৃদ্ধের। তাঁর বয়স সত্তরের কাছাকাছি। তিনি একবালপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা যাচ্ছে। আজ‌ই তাঁকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ছিল কো-মর্বিডিটিও। হৃদরোগ-সহ অন্য অসুখ‌ও ছিল বলে খবর। কোভিড (Covid) টেস্ট করা হলে দেখা যায় বৃদ্ধ পজিটিভ। তিনি কলকাতার‌ই (Kolkata) বাসিন্দা। সূত্রের খবর, এদিন বিকাল পাঁচটার সময় তাঁর কোভিড পজিটিভ রিপোর্ট আসে। রাত সাড়ে ১০টা নাগাদ মারা যান। 

আরও জানা যাচ্ছে, হৃদরোগ-সহ অন্য বয়সজনিত অসুখ ছিল বৃদ্ধের। সে কারণেই তাঁকে একবালপুরের বেসরকারি হাসপাতালে আনা হয়। সেপ্টিক শকে ছিলেন বৃদ্ধ। যদিও এ ঘটনায় ইতিমধ্যেই উদ্বেগ বাড়তে শুরু করেছে স্বাস্থ্য মহলে। উদ্বেগ বাড়ছে নাগরিক মহলেও।  প্রসঙ্গত, কোভিডের নয়া সাব ভ্যারিয়েন্ট জেএন.১ এর হাত ধরে করোনার নতুন ঢেউয়ের আগমন নিয়েও তৈরি হয়েছিল আশঙ্কা। দেশে বর্তমানে নতুন করে বেড়েছে আক্রান্তের সংখ্যা। তাতেই বর্ষশেষে উদ্বেগের বাতাবরণ তৈরি হয়েছে গোটা দেশে। সতর্ক রয়েছে কেন্দ্রীয় সরকারও। 

তবে স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এখনও পর্যন্ত বাংলায় পা রাখতে পারেনি জেএন.১। সূত্রের খবর, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিকসে ৩০টি নমুনা পাঠিয়েছিল স্বাস্থ্য ভবন। এর মধ্যে সাতজনের নমুনা একদমই সাম্প্রতিককালের।  অর্থাৎ, নভেম্বর-ডিসেম্বরের। কিন্তু, সেগুলি বিশ্লেষণের পর দেখা যায় কোনটিতেই জেএন.১ এর ছাপ নেই। তাতেই স্বস্তির নিশ্বাস পড়েছিল স্বাস্থ্য ভবনের অন্দরে। এবার নতুন করে মৃত্যুর খবর সামনে আসতেই ফের বাড়ছে চিন্তা। 

Follow Us
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল
তৃণমূলের একাংশকে তোপ কুণালের, তুঙ্গে চর্চা
তৃণমূলের একাংশকে তোপ কুণালের, তুঙ্গে চর্চা
গড়িয়ায় অবৈধভাবে তৈরি ক্লকটাওয়ারে বুলডোজার
গড়িয়ায় অবৈধভাবে তৈরি ক্লকটাওয়ারে বুলডোজার