AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘এসএসকেএমে গিয়ে টিকিট কেটে লাইনে দাঁড়াতে পারেন’, অভিষেককে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বছর কয়েক আগে চোখে আঘাত লেগেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তারপর থেকে একাধিকবার বিদেশে চোখের চিকিৎসা করাতে গিয়েছেন অভিষেক। সম্প্রতি ফের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতে যান তিনি। আজ, সোমবার বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, অভিষেককে এসএসকেএমে চিকিৎসা করাতে হবে।

Abhishek Banerjee: 'এসএসকেএমে গিয়ে টিকিট কেটে লাইনে দাঁড়াতে পারেন', অভিষেককে বললেন স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবিImage Credit: PTI
| Edited By: | Updated on: Jul 20, 2026 | 4:34 PM
Share

কলকাতা: আমেরিকায় গিয়ে চিকিৎসা করাতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। কলকাতা হাইকোর্টের নির্দেশ, আগে এসএসকেএমে যেতে হবে চিকিৎসার জন্য। বিদেশে যাওয়ার প্রয়োজন আছে কি না, সেটা ঠিক করবেন চিকিৎসকরা। তবে এসএসকেএমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কোনও বিশেষ ব্যবস্থা থাকবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

বছর কয়েক আগে চোখে আঘাত লেগেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তারপর থেকে একাধিকবার বিদেশে চোখের চিকিৎসা করাতে গিয়েছেন অভিষেক। সম্প্রতি ফের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতে যান তিনি। আজ, সোমবার বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, অভিষেককে এসএসকেএমে চিকিৎসা করাতে হবে।

অভিষেক এসএসকেএমে গেলে কী বিশেষ ব্যবস্থা নেওয়া হবে? এই প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এসএসকেএমে গিয়ে টিকিট কেটে লাইনে দাঁড়াতে পারেন। আলাদা ব্যবস্থা করা হবে কেন?” কটাক্ষ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “উনি মাটির গন্ধ বুঝতেন। মা মাটি মানুষ ছিল তো। এখন মাটি বদলে গিয়েছে। তাই উনি আমেরিকার মাটিতে যেতে চাইছিলেন। আসলে আমরা সেবাশ্রয় বন্ধ করে দিয়েছি। তাই এখন উনি আমেরিকা যেতে চাইছেন। কই সেবাশ্রয়ে তো আসেনি আমেরিকার চিকিৎসক। সেখানে তো আয়ুষের ট্রেনি চিকিৎসক ছিলেন।”

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?