AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NRS: দীর্ঘক্ষণ বন্ধ শৌচালয়ের দরজা, NRS হাসপাতাল থেকে উদ্ধার কর্তব্যরত নার্সের দেহ

NRS Hospital Nurse Death: । বুধবার রাতে নীলরতন সরকারের শৌচালয় থেকে নার্সের দেহ উদ্ধার হয় বলে খবর। বন্ধ দরজা ভেঙে উদ্ধার করে পুলিশ।  গতকাল রাতে শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকে। ডাকাডাকিতেও কেউ সাড়া না দেওয়ায় কর্মীরা পুলিশে খবর দেয়।  পুলিশ দরজা ভাঙে।

NRS: দীর্ঘক্ষণ বন্ধ শৌচালয়ের দরজা, NRS হাসপাতাল থেকে উদ্ধার কর্তব্যরত নার্সের দেহ
NRS হাসপাতাল (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 13, 2026 | 11:35 AM
Share

কলকাতা: NRS থেকে নার্সের দেহ উদ্ধার। বুধবার রাতে নীলরতন সরকারের শৌচালয় থেকে নার্সের দেহ উদ্ধার হয় বলে খবর। বন্ধ দরজা ভেঙে উদ্ধার করে পুলিশ।  গতকাল রাতে শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকে। ডাকাডাকিতেও কেউ সাড়া না দেওয়ায় কর্মীরা পুলিশে খবর দেয়।  পুলিশ দরজা ভাঙে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  কীভাবে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। তদন্তে এন্টালি থানা।

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ওই নার্সের বুধবার নাইট ডিউটি ছিল। রাত আটটায় তিনি হাসপাতালে কাজে যোগ দেন। সহকর্মীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ১০.২০ থেকে ১০.২৭ এর মধ্যে ওই নার্স বাথরুমে গিয়েছিলেন। এরপর দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও তিনি না বেরনোয় সহকর্মীরা ডাকাডাকি শুরু করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ গিয়ে প্রথমে ডাকাডাকি করে, পরে দরজা ভেঙে নার্সের দেহ উদ্ধার করে।

এই মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। কীভাবে মৃত্যু, তা নিয়েই ধোঁয়াশা। শেষ কার সঙ্গে কথা বলেছিলেন ওই নার্স, তাঁর মোবাইল ফোনের কল লিস্ট, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। পরিবারে আদৌ কোনও অশান্তি হয়েছিল কিনা, বা কাজের ক্ষেত্রে কোনও সমস্যা হয়েছিল কিনা, তা জানার জন্য পরিবারের পাশাপাশি সহকর্মীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা