AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘Push from Behind’, নেপথ্যে কোনও রোগ নাকি অন্য কিছু? বুঝিয়ে দিলেন বিশেষজ্ঞ

Mamata Banerjee: চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় বলেন, "দু'টোর মধ্যে ডেফিনেটলি পার্থক্য আছে। push from behind যদি হয়, মানে কেউ তাঁকে ধাক্কা মেরেছেন বা কিছু তাঁকে ধাক্কা মেরেছে। জীবিত কিছু হতে পারে। হয় কোনও প্রাণী বা মানুষ। আর feeling of push from behind কিছু ডেফিনেট অসুখে হয়ে থাকে। তার মধ্যে নিউরোলজিকাল ডিসঅর্ডার আছে। নার্ভ সংক্রান্ত কিছু অসুখ আছে। যেটায় আমার মনে হয় যেন আমি পিছন দিকে পড়ে যাচ্ছি।"

Mamata Banerjee: 'Push from Behind', নেপথ্যে কোনও রোগ নাকি অন্য কিছু? বুঝিয়ে দিলেন বিশেষজ্ঞ
আহত মমতা বন্দ্যোপাধ্য়ায়।Image Credit: TV9 Bangla
| Updated on: Mar 15, 2024 | 1:36 PM
Share

কলকাতা: বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। রক্তপাত হয়। এসএসকেএমে নিয়ে গেলে কপালে সেলাইও পড়ে তাঁর। ঠিক কী হয়েছিল মুখ্যমন্ত্রীর, এ বিষয়ে বলতে গিয়ে এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘Within the vicinity of her home due to some push from behind’। পরে তিনি তাঁর বক্তব্যের ব্যাখ্যায় বলেন, ‘This is a sensation of push from behind’। এই দুই বক্তব্যের মেডিক্যালের পরিভাষায় কী ব্যাখ্যা?

চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় বলেন, “দু’টোর মধ্যে ডেফিনেটলি পার্থক্য আছে। push from behind যদি হয়, মানে কেউ তাঁকে ধাক্কা মেরেছেন বা কিছু তাঁকে ধাক্কা মেরেছে। জীবিত কিছু হতে পারে। হয় কোনও প্রাণী বা মানুষ। আর feeling of push from behind কিছু ডেফিনেট অসুখে হয়ে থাকে। তার মধ্যে নিউরোলজিকাল ডিসঅর্ডার আছে। নার্ভ সংক্রান্ত কিছু অসুখ আছে। যেটায় আমার মনে হয় যেন আমি পিছন দিকে পড়ে যাচ্ছি।”

ডাক্তার চট্টোপাধ্যায়ের সংযোজন, “আবার কখনও ঘাড়ের সমস্যা থেকে খুব অ্যাডভান্স সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থেকে কখনও কখনও আমাদের মনে হতে পারে আমাকে পিছনে কেউ টানছে, আমি যেন পিছন দিকে টলে যাচ্ছি। আরেকটা জিনিস যেটা হওয়ার একটা সম্ভাবনা আছে বলে আমার ব্যক্তিগত মতামত। যেহেতু আমি একজন রিউমাটোলজিস্ট, আমি আর্থারাইটিস প্র্যাক্টিস করি। ওনার কিছুদিন আগে হাঁটুর সমস্যা হয়েছিল। অনেকদিন ভুগেছিলেন। হতে পারে ওই পোরশানে এখনও কিছু অসুবিধা রয়েছে। সে কারণে অনেক সময় মনে হতে পারে, একটা পা যে পা ওনার এফেক্টেড ছিল সেই পা যেন পিছন দিকে টানছে। এই তিনটে জিনিস এ ক্ষেত্রে হতে পারে।”

Follow Us