AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Bhandar Online Portal Server Down: সার্ভার ডাউন হয়ে গেল সরকারের ওয়েবসাইটের,আবেদন করা যাচ্ছে না অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম

Annapurna Bhandar Online Application: বুধবার অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মঙ্গলবার থেকেই অনলাইনে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ। তবে, https://socialregistry.wb.gov.in/ এই ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে সার্ভার ডাউন। লেখা আসছে 'We will be Back Soon'। খুলছে না ওয়েবসাইট।

Annapurna Bhandar Online Portal Server Down: সার্ভার ডাউন হয়ে গেল সরকারের ওয়েবসাইটের,আবেদন করা যাচ্ছে না অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম
সার্ভার ডাউনImage Credit: Tv9 Bangla
| Updated on: Jun 03, 2026 | 2:30 PM
Share

কলকাতা: অন্নপূর্ণা ভান্ডারের (Annapurna Bhandar) ভাতা নেওয়ার প্রাথমিক শর্তই ছিল ডিবিটি (DBT) লিঙ্ক। অনলাইনে এই ডিবিটি লিঙ্ক করা যাচ্ছিল। তবে, এত সংখ্যক মানুষ একসঙ্গে ডিবিটি লিঙ্ক করায় প্রথম দিকে ক্র্যাশ করে যায় ডিবিটি লিঙ্ক করার ওয়েবসাইট। আর এবার ডিবিটি লিঙ্ক নয়, সার্ভারই ডাউন হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডারে আবেদনের অনলাইন পোর্টাল (Annapurna Bhandar Online) ।

বুধবার অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মঙ্গলবার থেকেই অনলাইনে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ। তবে, https://socialregistry.wb.gov.in/ এই ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে সার্ভার ডাউন। লেখা আসছে ‘We will be Back Soon’। খুলছে না ওয়েবসাইট।

অনলাইনে কীভাবে আবেদন করা যাচ্ছে?

  1. রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি পোর্টালে আবেদন করতে হবে
  2. আবেদনের জন্য https://socialsecurity.wb.gov.in/ ওয়েসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল।
  3. পোর্টালে গেলেই আপনার ভাষা অনুযায়ী ফর্ম ডাউনলোড করতে পারবেন
  4. পোর্টালে মোবাইল নম্বর দিয়ে নাম রেজিস্টার করতে হবে।
  5. ফর্ম-ফিল আপের পর সেই ফর্ম স্ক্যান করে পোর্টালেই আপলোড করতে হবে
  6. ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিও স্ক্যান করে পোর্টালে জমা দিতে পারবেন আবেদনকারীরা।

ফর্ম-ফিলাপের সময় কী কী নথি লাগবে?

লাগবে আধার কার্ড। অর্থাৎ আধার নম্বর প্রয়োজন

ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্কের পাসবই ও অ্যাকাউন্টের তথ্য

বসবাসের প্রমাণপত্র হিসাবে দরকার বিদ্যুতের বিল বা জলের বিল ও পাসপোর্ট সাইজের ছবি

Follow Us