AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad Hakim: ফিরহাদ হাকিমের কেন্দ্রে এবার তৃণমূল জিতবে তো? কী বলছে সমীক্ষা

Opinion Poll 2026: ২০২৪-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির প্রায় দ্বিগুণ ভোট পায় তৃণমূল। এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রাপ্তি ছিল ২৭.৪৪ শতাংশ। আর তৃণমূলের প্রাপ্তি ছিল ৫৫.৫১ শতাংশ। ৪২,৮৯৩টি ভোট বেশি ছিল তৃণমূলের কাছে। তফাৎ ছিল প্রায় ৪২ হাজার ভোটের।

Firhad Hakim: ফিরহাদ হাকিমের কেন্দ্রে এবার তৃণমূল জিতবে তো? কী বলছে সমীক্ষা
| Updated on: Feb 23, 2026 | 7:58 PM
Share

কলকাতা: একসময় কলকাতার অন্যতম কুখ্যাত এলাকার নাম ছিল ‘বন্দর’। এলাকায় অনেক সমস্যা রয়েছে। বেআইনি নির্মাণ সহ বিভিন্ন ইস্যু সামনে এসেছে বারবার। খুন, অপহরণের মতো অভিযোগ উঠেছে একাধিক। তবে সেই বন্দর এখন অনেকটাই শান্ত। আস্তে আস্তে অপরাধের ঘটনা কমেছে বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। ২৬-এর নির্বাচনে সেই বন্দরে কী হবে ফল?

একুশের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। ৬৮,৫৫৪ ভোটের ফারাক ছিল ওই ভোটে। প্রায় ৭০ শতাংশ ভোট পেয়েছিল শাসক দল। এই এলাকার তিনবারের বিধায়ক ফিরহাদ।

২০২৪-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির প্রায় দ্বিগুণ ভোট পায় তৃণমূল। এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রাপ্তি ছিল ২৭.৪৪ শতাংশ। আর তৃণমূলের প্রাপ্তি ছিল ৫৫.৫১ শতাংশ। ৪২,৮৯৩টি ভোট বেশি ছিল তৃণমূলের কাছে। তফাৎ ছিল প্রায় ৪২ হাজার ভোটের। পরপর দুই নির্বাচনের যা ফলাফল আর এই কেন্দ্রের সাধারণ মানুষ যা বলছেন, তাতে ২০২৬-এর সমীক্ষা রিপোর্ট এগিয়ে রাখছে তৃণমূলকেই।

সমীক্ষার রিপোর্ট প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “যাকেই জিজ্ঞেস করবেন, সেই বলবে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ছিল, থাকবে। কারণ তিনি মানুষের পাশে থাকেন। ফিরহাদ হাকিম থাকুক না থাকুক বন্দরে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী হবে, তাতেই সাধারণ মানুষ দু’হাত তুলে আশীর্বাদ করবে।” ফিরহাদ হাকিম এই কেন্দ্র থেকেই এবার টিকিট পাবেন? সেই প্রশ্নও উঠছে।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী