AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: মাইক্রো অবজার্ভারদের স্বাক্ষর জালের অভিযোগ শুভেন্দুর, পাল্টা কুণাল বললেন, ‘ভোটে হারবে জেনেই হিংসা করছে’

বিরোধী দলনেতা লিখেছেন, এএসআইআর শুনানির সময় মাইক্রো অবজার্ভারদের উপস্থিতি ও অনুমোদনের প্রমাণ হিসেবে যে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। সেই স্বাক্ষরগুলি সংশ্লিষ্ট অবজার্ভারদের অজান্তেই নকল করা হয়েছে। বিষয়টি সামনে আসার পর পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলনেতা।

Suvendu Adhikari: মাইক্রো অবজার্ভারদের স্বাক্ষর জালের অভিযোগ শুভেন্দুর, পাল্টা কুণাল বললেন, 'ভোটে হারবে জেনেই হিংসা করছে'
শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতাImage Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 08, 2026 | 1:07 PM
Share

কলকাতা: এসআইআর (SIR)-এর শুনানি প্রক্রিয়ায় ভয়ঙ্কর অনিয়মের অভিযোগ। পূর্ব মেদিনীপুরে মাইক্রো অবজার্ভারদের স্বাক্ষর জাল করার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, তিনি জানতে পেরেছেন পূর্ব মেদিনীপুরে জেলার উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের দেশপ্রাণ ব্লকে মাইক্রো পর্যবেক্ষকদের স্বাক্ষর জাল করা হয়েছে বলে খবর। শুভেন্দুর দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত বুথগুলির মধ্যে রয়েছে-

বুথ নং ২৩৭: রঘুরামপুর প্রাথমিক বিদ্যালয়

বুথ নং ২৩৮: ব্রাহ্মণশাসন প্রাথমিক বিদ্যালয়

বুথ নং ২৪৮: কালিকাকুমারী এস.এস.কে

বুথ নং ২৪৯: বসান্তিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়

বুথ নং ২৫৪: মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়

বুথ নং ২৫৫: পূর্ব কুশবনী প্রাথমিক বিদ্যালয়

বুথ নং ২৫৬: পশ্চিম কুশবনী প্রাথমিক বিদ্যালয়

বিরোধী দলনেতা লিখেছেন, এসআইআর শুনানির সময় মাইক্রো অবজার্ভারদের উপস্থিতি ও অনুমোদনের প্রমাণ হিসেবে যে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। সেই স্বাক্ষরগুলি সংশ্লিষ্ট অবজার্ভারদের অজান্তেই নকল করা হয়েছে। বিষয়টি সামনে আসার পর পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলনেতা। অভিযোগগুলির সত্যতা যাচাইয়ের জন্য দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ করারও হুমকি দিয়েছেন।

যদিও, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে বুঝতে পারছে বিজেপি গোহারা হারতে চলেছে। সেই কারণে একটা অক্ষম ঈর্ষা হতাশা থেকে আর্তনাদের মতো এই ধরনের কথা বেরচ্ছে। তাই যতই করো হামলা, আবার জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলা। তাই ওরা নানা ধরনের ছুতো খুঁজছে।”