AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Partha Chatterjee: বান্ধবী অর্পিতাকে কেন এই ফল ভুগতে হল জানালেন বন্ধু পার্থ

যেদিন থেকে তাঁর জেল মুক্তি হয়েছে সেই দিন থেকে পার্থ চট্টোপাধ্যায় নিজেকে নির্দোষ বলেছেন। আজও তার অন্যথা হয়নি। তিনি যে পরিস্থিতির শিকার তা বলেছেন অনেকবার। বলেন, "আমি নির্দোষ।" এমনকী, পার্থ বোঝাতে চেয়েছেন, সংবাদ মাধ্যম তাঁর বিরুদ্ধে কুৎসা করেছে। তাঁর ঘরে খাট পর্যন্ত নেই। তিনি বলেন,"আমার তো ঘরে কোনও খাট নেই। কইটুকু ঘরে থাকি দেখুন…ছবি নিয়ে চলে যান। আমার হারাবার কিছু নেই।"

Partha Chatterjee: বান্ধবী অর্পিতাকে কেন এই ফল ভুগতে হল জানালেন বন্ধু পার্থ
পার্থ চট্টোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 07, 2026 | 9:03 PM
Share

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের। তাঁর বাড়ি থেকে কাঁড়ি-কাঁড়ি টাকা উদ্ধার হয়েছিল। বর্তমানে জেলের বাইরে রয়েছেন পার্থ-অর্পিতা দু’জনই। তবে তাঁদের সম্পর্ক নিয়ে অর্পিতা মুখ না খুললেও পার্থ কিন্তু স্পষ্ট উত্তর দিয়েছেন। আজও তিনি টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, কেন তাঁর ঘনিষ্ঠ অর্পিতাকেও (নাম না করে) এই ফল ভুগতে হল।

যেদিন থেকে তাঁর জেল মুক্তি হয়েছে সেই দিন থেকে পার্থ চট্টোপাধ্যায় নিজেকে নির্দোষ বলেছেন। আজও তার অন্যথা হয়নি। তিনি যে পরিস্থিতির শিকার তা বলেছেন অনেকবার। বলেন, “আমি নির্দোষ।” এমনকী, পার্থ বোঝাতে চেয়েছেন, সংবাদ মাধ্যম তাঁর বিরুদ্ধে কুৎসা করেছে। তাঁর ঘরে খাট পর্যন্ত নেই। তিনি বলেন,”আমার তো ঘরে কোনও খাট নেই। কইটুকু ঘরে থাকি দেখুন…ছবি নিয়ে চলে যান। আমার হারাবার কিছু নেই।” সেই কথা বলতে-বলতেই তিনি তাঁর ঘনিষ্ঠের প্রসঙ্গ তোলেন। তবে এখানে একবারও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম উল্লেখ করেননি। শুধু বলেন, “আমি ব্যক্তিগত উত্তর দেব না, এবং ঘনিষ্ঠকে ছোটও করব না।”

তাঁর আরও সংযোজন, “আমি ষড়যন্ত্রের শিকার, আর আমার ঘনিষ্ঠ পরিস্থিতির শিকার।” এখানে উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় যেদিন জেল থেকে বের হন, তারপরের দিনই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্পিতার কথা বলেন। তিনি বলেছিলেন, “যাঁর বৌ আছে…তার দুটো থাকতে পারে। আর আমার বৌ নেই একটা বান্ধবী থাকতে পারে না? আমি সদর্পে বলছি।”