Partha Chatterjee: ‘যাদের ধরা উচিৎ, তাদের ধরা হচ্ছে না’, বেহালা পরিদর্শনে বেরিয়ে আক্ষেপ পার্থর

Behala: লের প্রতি আনুগত্য যে এতটুকু কমেনি, সে কথাও স্পষ্ট করে দেন পার্থ। তিনি বলেন, "দল পাশে থাকল কিনা বড় কথা নয়। আমি তো আছি। রাজনৈতিক জীবনে কোনওদিন অসৎ উপায় অবলম্বন করিনি।" তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার অসীম আস্থার কথাও উল্লেখ করেন তিনি।

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 21, 2026 | 3:38 PM

কলকাতা: ভোট এগিয়ে আসছে। প্রার্থী তালিকা তৈরি হয়ে এসেছে প্রায়। এই পরিস্থিতিতে এবার দীর্ঘ সময় পর নিজের কেন্দ্র পরিদর্শনে বেরলেন পার্থ চট্টোপাধ্যায়। শনিবার সকালে গাড়িতে চেপে বেরিয়ে পড়েন তিনি। নিজের বিধানসভা কেন্দ্রের পাঠকপাড়ায় যে পাঠকপাড়া চায়ের দোকান থেকে পার্থ চট্টোপাধ্যায় সবসময় চা খেতেন, সেখানেই চা খেলেন। এলাকার মানুষজনের সঙ্গে কথাও বললেন।

নিয়োগ দুর্নীতির অভিযোগ দীর্ঘ সময় জেলে কাটিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সেই নিয়োগ দুর্নীতিতে চাকরি গিয়েছে অনেকেরই। এবার সেই পার্থর মুখে কর্মসংস্থানের কথা। তিনি বলেন, “নানা দল নানা সময় নানা ভাবে মানুষকে ভাতা দিয়েছে। তবে কর্মসংস্থান সবথেকে আগে। ২ কোটি লোকের চাকরি দেব বললাম। ২ জনকেও দিতে পারলাম না। এটা মেনে নেওয়া যায়না। কর্মসংস্থান আমাদের প্রধান ইস্যু হওয়া উচিত। যাদের ধরা উচিৎ তাদের ধরছেন না।”

পার্থ আরও বলেন, “সময় এলে যারা আমাকে কালিমালিপ্ত করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আইনি বিষয়। তাই খুব বেশি কিছু বলতে চাইছি না। শিক্ষা দফতর একটি স্বশাসিত সংস্থা। আপনারা এত দুর্নীতি নিয়ে কথা বললেন। যাদের বসালেন তারা কি দুর্নীতি মুক্ত? আমি জোর গলায় বলছি কোনরকম অনিয়ম বেনিয়মের সঙ্গে আমি যুক্ত নই। কোনওদিন ছিলাম না।”

দলের প্রতি আনুগত্য যে এতটুকু কমেনি, সে কথাও স্পষ্ট করে দেন পার্থ। তিনি বলেন, “দল পাশে থাকল কিনা বড় কথা নয়। আমি তো আছি। রাজনৈতিক জীবনে কোনওদিন অসৎ উপায় অবলম্বন করিনি।” তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার অসীম আস্থার কথাও উল্লেখ করেন তিনি।