AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral post on WB Alcohol Ban: বিজেপি ক্ষমতায় আসতেই ৩০ সেপ্টেম্বর থেকে বাংলায় ব্যান হচ্ছে মদ? আসল সত্যিটা জানুন…

West Bengal Alcohol Ban Fact Check: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি, যেখানে নামকরা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ইংরেজি পোর্টালে লেখা আছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা্হ ঘোষণা করেছেন যে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে মদ নিষিদ্ধ করা হচ্ছে।

Viral post on WB Alcohol Ban: বিজেপি ক্ষমতায় আসতেই ৩০ সেপ্টেম্বর থেকে বাংলায় ব্যান হচ্ছে মদ? আসল সত্যিটা জানুন...
সত্যি পশ্চিমবঙ্গে ব্যান হচ্ছে মদ?Image Credit: TV9 বাংলা
| Updated on: May 07, 2026 | 6:40 PM
Share

কলকাতা: বাংলায় পালাবদল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। ১৫ বছরের শাসনে ইতি টেনে এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি (BJP)। আগামী ৯ মে সরকার গঠন হবে। তার আগেই রাজ্য জুড়ে শোরগোল একটা খবর নিয়ে। পড়শি বিহারের মতো বাংলাতেও ব্যান হচ্ছে মদ (Alcohol Ban)?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি, যেখানে নামকরা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ইংরেজি পোর্টালে লেখা আছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা্হ ঘোষণা করেছেন যে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে মদ নিষিদ্ধ করা হচ্ছে। পশ্চিমবঙ্গও ড্রাই স্টেট হিসাবে ঘোষিত হবে, অর্থাৎ এখানে মদ বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ হবে।

স্বাভাবিকভাবেই এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়ে যায়। তাহলে কি তৃণমূলের কথাই সত্যি হচ্ছে? মাছ-মাংস ব্যান হয়ে যাবে? তার সঙ্গে মদও ব্যান হয়ে যাবে? এই নিয়ে শোরগোলের মাঝেই সামনে এল আসল সত্যি।

প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি(PIB)-র তরফে পোস্ট করে জানানো হল, এমন কোনও ঘোষণা করেননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই তথ্য সম্পূর্ণ ভুয়ো ও মিথ্যা। পশ্চিমবঙ্গে মদ নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা আলোচনা বা ঘোষণা হয়নি। ছবিটি ফেক ও এআই দিয়ে তৈরি।

পিআইবি-র তরফে জানানো হয়েছে, এই ধরনের ভুয়ো খবর দেখলে actcheck@pib.gov.in- এ ইমেইল করা হয় বা +91 8799711259 – এই নম্বরে যোগাযোগ করে অভিযোগ করা হয়।

Follow Us
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ