AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi’s appeal : সোনা কেনায় মোদীর নিষেধাজ্ঞা, কী বলছেন কলকাতার স্বর্ণ ব্যবসায়ীরা?

Fuel Conservation: মধ্য প্রাচ্যের সঙ্কটের জেরে বেশ বেড়েছে ক্রুড তেলের দাম। সাপ্লাই চেন বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যেই যদি আরও সোনা ক্রয় বা আমদানি করা হয়, তার নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। এই পরিস্থিতিতে কী মত কলকাতার স্বর্ণ ব্যবসায়ীদের?

| Edited By: | Updated on: May 12, 2026 | 4:10 PM
Share

কলকাতা : পশ্চিম এশিয়ায় (West Asia) চলতে থাকা যুদ্ধ ও সংঘাতের কারণে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) খরচ বাঁচানোর বেশ কিছু উপায় জানিয়েছেন জনগণের কাছে। এর মধ্যে যেমন রয়েছে অনলাইন স্কুল ((Online class), অফিস করা, তেমনই রয়েছে এক বছর সোনা বা সোনার গয়না না কেনার পরামর্শও। এমনকি আগামী এক বছর দেশের মানুষকে বিদেশযাত্রা (Foreign Trip) না করারও অনুরোধ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই অনুরোধের পিছনে প্রধান কারণ হচ্ছে, এর ফলে যেমন জ্বালানি সংরক্ষণ  (Fuel Saving) হবে, তেমনই পেট্রোপণ্য বাঁচবে ফলে আখেরে লাভ হবে সাধারণ মানুষেরই।

তবে মোদীর এই ঘোষণার পর আজ, মঙ্গলবার কী চিত্র দেখা যাচ্ছে কলকাতার সোনার দোকানগুলিতে? TV9 বাংলার প্রশ্নের উত্তরে এক স্বর্ণ ব্যবসায়ী জানালেন,“গতকাল প্রধানমন্ত্রীর ভাষণের পর এখনও সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ক কোনও আলোচনা করতে শুনিনি। তবে এটা মন্দার মাস, বিয়ের মরসুম প্রায় শেষের দিকে। আমাদের স্বর্ণ ব্যবসায়ীদের জাতীয় স্তরের সংস্থার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর অফিসে একটি চিঠি পাঠানো হবে।”

এই ঘোষণার পরে কি দাবি করছেন স্বর্ণ ব্যবসায়ীরা? তিনি জানিয়েছেন,“আমাদের প্রধান দাবি হল, এই ব্যবসার সঙ্গে লক্ষ লক্ষ জুয়েলার্স রয়েছে এবং এর সঙ্গে লক্ষ লক্ষ শিল্পী জড়িত। অনেকেই আমাদের স্বর্ণঘটিত নানা জিনিস আমাদের সরবরাহ করেন, এবং এর ফলে তাঁদের রুটিরুজি প্রশ্নের মুখে পড়বে। আমরা এর বিকল্প উপায় দিয়েছি। আমরা চাই সরকার যেন ট্রাস্টি বোর্ডের কাছে থাকা সোনা নিয়ে গহনা প্রস্তুতকারকদের মধ্যে ভাগ করে দেয় এবং জনগণের কাছে যে লাইং গোল্ড (পড়ে থাকা সোনা) আছে, সেগুলো গোল্ড মনিটাইজেশন স্কিমের দ্বারা ব্যবসায়ীদের যুক্ত করে যেন এই সোনা ব্যবহার করে।”

মধ্য প্রাচ্যের সঙ্কটের জেরে বেশ বেড়েছে ক্রুড তেলের দাম। সাপ্লাই চেন বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যেই যদি আরও সোনা ক্রয় বা আমদানি করা হয়, তার নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। যুদ্ধের কারণে এখনও অবরুদ্ধ হরমুজ প্রণালী। তার জেরেই বিশ্ব জুড়ে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। তবু ভারতে পেট্রল-ডিজেলের দাম বাড়েনি। স্বর্ণ ব্যবসায়ীদের এই আর্জি যদি প্রধানমন্ত্রী শোনেন, তাহলে স্বস্তি পাবে দেশের হাজার হাজার স্বর্ণ ব্যবসায়ী।

Follow Us