PM Modi: ভোটের বাংলায় মোদীর প্রথম সভার স্থান পরিবর্তন, কোথায় আসবেন প্রধানমন্ত্রী?

West Bengal assembly election 2026: বাংলায় এবার দুই দফায় ভোটগ্রহণ হবে। ২৩ ও ২৯ এপ্রিল। উত্তরবঙ্গের সব আসনেই ভোট হবে প্রথম দফায়। অর্থাৎ উত্তরবঙ্গের আসনগুলিতে ভোটের আর একমাসও বাকি নেই। ২০১৯ সাল থেকে উত্তরবঙ্গ ক্রমশ পদ্মশিবিরের শক্ত ঘাঁটি হয়ে উঠে। একুশের বিধানসভা নির্বাচন ও চব্বিশের লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গে ভালো ফল করে গেরুয়া শিবির।

PM Modi: ভোটের বাংলায় মোদীর প্রথম সভার স্থান পরিবর্তন, কোথায় আসবেন প্রধানমন্ত্রী?
নরেন্দ্র মোদী (ফাইল ফোটো)Image Credit source: PTI

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 30, 2026 | 1:41 PM

কলকাতা: বাংলায় বিধানসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সভার স্থান পরিবর্তন হল। ভোটের বাংলায় মোদীর প্রথম সভা করার কথা ছিল আলিপুরদুয়ারে। ৫ এপ্রিলের ওই সভা বাতিল হল। তার পরিবর্তে ওই দিনই প্রধানমন্ত্রী সভা করবেন কোচবিহারের রাসমেলার মাঠে। পাঁচ দিন পর ফের বাংলায় আসবেন মোদী। ১০ এপ্রিল শিলিগুড়িতে তিনি রোড শো করবেন।

গত ১৪ মার্চ ব্রিগেডে সভা করে গিয়েছেন মোদী। বাংলায় পরিবর্তনের ডাক দেন। পরদিন জাতীয় নির্বাচন কমিশন বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা করে। এরপরই জল্পনা শুরু হয়, প্রধানমন্ত্রী কবে বাংলায় নির্বাচনী প্রচার শুরু করবেন। বঙ্গ বিজেপির একাংশ চেয়েছিলেন, রামনবমীতে বাংলায় প্রচার শুরু করুন প্রধানমন্ত্রী। মার্চের শেষেও মোদী ভোটবঙ্গে প্রচার শুরু করতে পারেন বলে জল্পনা ছড়ায়। শেষপর্যন্ত জানা গিয়েছিল, ৫ এপ্রিল আলিপুরদুয়ারে প্রথম নির্বাচনী সভা করবেন মোদী। প্রথম নির্বাচনী প্রচারের দিন ঠিক থাকলেও সভার স্থান পরিবর্তন হল। তবে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা কেন বাতিল করা হল, তা নিয়ে বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়নি।

বাংলায় এবার দুই দফায় ভোটগ্রহণ হবে। ২৩ ও ২৯ এপ্রিল। উত্তরবঙ্গের সব আসনেই ভোট হবে প্রথম দফায়। অর্থাৎ উত্তরবঙ্গের আসনগুলিতে ভোটের আর একমাসও বাকি নেই। ২০১৯ সাল থেকে উত্তরবঙ্গ ক্রমশ পদ্মশিবিরের শক্ত ঘাঁটি হয়ে উঠে। একুশের বিধানসভা নির্বাচন ও চব্বিশের লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গে ভালো ফল করে গেরুয়া শিবির। সেই উত্তরবঙ্গেই প্রথম সভা করার সিদ্ধান্ত নিয়েছেন মোদী।

৫ এপ্রিল কোচবিহারের রাসমেলার মাঠে প্রধানমন্ত্রী কী বলেন, সেদিকে তাকিয়ে সবাই। আবার ওই সভার ৫ দিন পর শিলিগুড়িতে রোড শো করবেন মোদী। ১০ এপ্রিল শিলিগুড়িতে ৩ কিমি রোড শো করার কথা তাঁর।

Follow Us