AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Candidate List: পরপর দু’দিন কালীঘাটে রুদ্ধদ্বার বৈঠক মমতা-অভিষেকের, ছিলেন IPAC-কর্তাও! কী নিয়ে আলোচনা হল?

TMC in West Bengal Election: কিন্তু প্রার্থী তালিকায় থাকবেন কারা? নবীন নাকি প্রবীণ — কোন পক্ষের উপর জোর দেবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? দলীয় সূত্র মারফৎ জানা গিয়েছে, একাধিক নাম বাছাই হয়ে গিয়েছে। মোটামুটি ভাবে প্রার্থী তালিকা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। নির্বাচন ঘোষণা হলেই সেই তালিকা প্রকাশ করে ভোটযুদ্ধে নেমে পড়বে তৃণমূল।

TMC Candidate List: পরপর দু'দিন কালীঘাটে রুদ্ধদ্বার বৈঠক মমতা-অভিষেকের, ছিলেন IPAC-কর্তাও! কী নিয়ে আলোচনা হল?
মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Feb 19, 2026 | 10:32 PM
Share

কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনের ডঙ্কা বাজল বলে। রাজনৈতিক মহল বলছে, ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ সুষ্ঠভাবে শেষ হলেই ভোট ঘোষণা করে দেবে জাতীয় নির্বাচন কমিশন। সুতরাং, হাতে সময় বড় অল্প। এই আবহে কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্য়ের শাসক-বিরোধী সব পক্ষ। কালীঘাটেও দফায় দফায় বসছে বৈঠক। তাতে আবার উপস্থিত থাকছেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন।

সূত্রের খবর, নির্বাচনকে মাথায় রেখে বুধ এবং বৃহস্পতিবার দফায় দফায় বৈঠক হয়েছে কালীঘাটে। আলোচনার কেন্দ্র প্রার্থী তালিকা। এবার নিজ দলের প্রার্থীদের নাম চূড়ান্ত করতে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মর্মে দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। এই রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনও।

কিন্তু প্রার্থী তালিকায় থাকবেন কারা? নবীন নাকি প্রবীণ — কোন পক্ষের উপর জোর দেবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? দলীয় সূত্র মারফৎ জানা গিয়েছে, একাধিক নাম বাছাই হয়ে গিয়েছে। মোটামুটি ভাবে প্রার্থী তালিকা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। নির্বাচন ঘোষণা হলেই সেই তালিকা প্রকাশ করে ভোটযুদ্ধে নেমে পড়বে তৃণমূল।

উল্লেখ্য নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, ২ মার্চ বাংলার জন্য ভোট ঘোষণা হয়ে যেতে পারে। চলতি বছর তিন দফাতে হতে পারে বিধানসভা নির্বাচন। দক্ষিণবঙ্গে ভোট হতে পারে দু’দফায় এবং উত্তরবঙ্গে হতে পারে এক দফায়। সুতরাং, শাসক শিবির হোক বা বিরোধী শিবির। সময় খুব অল্প। বদলেছে সমীকরণ।

এই যেমন তৃণমূলেই পাঁচ বছর আগে যাকে টিকিট দেওয়া হয়েছিল, তাঁরা আসন্ন নির্বাচনে টিকিট পাবেন কি না সেই নিয়ে তৈরি হয়েছে সংশয়। আনা হতে পারে, নবীন এবং সেলিব্রিটি মুখেদেরও। ইতিমধ্যেই সেই মর্মে তৃণমূল ভবনে চালু হয়েছে বায়োডাটা জমা দেওয়ার বক্স। দলের যে কোনও সদস্য এই বক্সে নির্দিষ্ট বিধানসভা উল্লেখ করে প্রার্থী হওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। কিন্তু দলীয় সূত্র বলছে, প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। তা হলে এখন আবার এই বক্সের অর্থ কী? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এটা আসলেই এক প্রকার। যার রিপোর্ট কার্ড তৈরি করবে আইপ্যাক। তার ভিত্তিতেই চূড়ান্ত হবে তালিকা।