AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup : জায়ান্ট কিলার জিম্বাবোয়ের উত্থান, হার শ্রীলঙ্কার!

এই বিশ্বকাপ অনেক অঘটন দেখেছে। তার মধ্যে উজ্জ্বল অবশ্যই জিম্বাবোয়ের এই চমকপ্রদ উত্থান। জিম্বাবোয়ের এই দুর্দান্ত ক্রিকেট মনে করাচ্ছে ২০০৩ বিশ্বকাপের কেনিয়াকে। সেবার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল কেনিয়া। এই বিশ্বকাপে জিম্বাবোয়ে আর কেনিয়া যেন দুই ভাইয়ের পরিশ্রমের পরিপূরক।

T20 World Cup : জায়ান্ট কিলার জিম্বাবোয়ের উত্থান, হার শ্রীলঙ্কার!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Feb 19, 2026 | 8:20 PM
Share

কলকাতা : এই বিশ্বকাপের সবথেকে বড় জায়ান্ট কিলার কে ? এই প্রশ্নের আপাতত একটাই উত্তর। জিম্বাবোয়ে। প্রথমে অস্ট্রেলিয়াকে হারানোর পর আজ তারা হারাল সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কাকে। এই জয়ের ফলে গ্ৰুপের ফার্স্ট বয় হয়ে ৭ পয়েন্ট নিয়ে সুপার এইটে খেলবে জিম্বাবোয়ে। কোর্টনি ওয়ালশের কোচিংয়ে এই বিশ্বকাপের অন্যতম আন্ডারডগ দল হয়ে উঠেছে জিম্বাবোয়ে। আগেই গ্ৰুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে অস্ট্রেলিয়া। এবার শ্রীলঙ্কার প্রথম স্থানাধিকারের আশা ব্যর্থ করে দিল জিম্বাবোয়ে।

কলম্বোয় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শনাকা। গত ম্যাচের শতরানকারী পাথুম নিশঙ্কা আজকেও তুখোড় ফর্মে ছিলেন। তাঁর ব্যাট থেকে বেরিয়েছে ৪১ বলে ৬২ রানের এক তুখোড় ইনিংস। আরেক ওপেনার কুশল পেরেরা করেছেন ১৪ বলে ২২ রান। পবন রত্নায়েকে করেছেন ২৫ বলে ৪৪ রান। লোয়ার অর্ডারে কেউই চলেন নি। ২০ ওভারে শ্রীলঙ্কা তোলে ১৭৮ রান। ২ উইকেট নিয়েছেন ব্লেসিং মুরাজাবানি। ২টি করেই উইকেট পেয়েছেন ব্র্যাড ইভান্স ও গ্রিম ক্রিমার। রান তাড়া করতে নেমে ওপেনার ব্রায়ান বেনেট নট আউট থাকেন ৬৩ রানে। ২৬ বলে ৩৪ করেছেন আরেক ওপেনার মারুয়ানি। অধিনায়ক সিকান্দর রাজা ২৬ বলে ৪৫ রানে আউট হয়ে যান। ৩ বল বাকি থাকতেই ১৮২ রান তুলে দেয় জিম্বাবোয়ে। এই জয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে শেষ করল জিম্বাবোয়ে। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা।

এই বিশ্বকাপ অনেক অঘটন দেখেছে। তার মধ্যে উজ্জ্বল অবশ্যই জিম্বাবোয়ের এই চমকপ্রদ উত্থান। জিম্বাবোয়ের এই দুর্দান্ত ক্রিকেট মনে করাচ্ছে ২০০৩ বিশ্বকাপের কেনিয়াকে। সেবার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল কেনিয়া। এই বিশ্বকাপে জিম্বাবোয়ে আর কেনিয়া যেন দুই ভাইয়ের পরিশ্রমের পরিপূরক।

দুজনের রক্তেই যে লড়াই !