AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rain Forecast: বুধবার থেকেই বৃষ্টি, দাপট বাড়বে বৃহস্পতিতে, আর ঠান্ডা পড়বে বাংলায়?

Rain Forecast: ঘন কুয়াশার দাপট চলছে দার্জিলিংয়ের কিছু অংশে। হালকা থেকে মাঝারি কুয়াশা সম্ভাবনা উত্তরবঙ্গের বাকি জেলাতে। জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহের মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে সকালে।

Rain Forecast: বুধবার থেকেই বৃষ্টি, দাপট বাড়বে বৃহস্পতিতে, আর ঠান্ডা পড়বে বাংলায়?
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Feb 15, 2025 | 10:35 AM
Share

কলকাতা: বেজে গিয়েছে শীতের বিদায় ঘণ্টা। দ্রুত হাওয়া বদলের ইঙ্গিত আবহাওয়া দফতরের। গত দু’দিনে বেশ খানিকটা পারাপতন দেখা গেলেও ফের বাড়বে তাপমাত্রা। সোমবার থেকেই কোপ ঠান্ডায়। ফাল্গুনের শুরুতে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, বুধবার কলকাতা-সহ ৬ জেলায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকছে বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই মূলত এই বৃষ্টি। তবে ভারী বৃষ্টি হবে না বলেই মত আবহাওয়াবিদদের। 

বুধবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, হাওড়া, হুগলিতেও। বৃহস্পতিবার আবার বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে। এমনটাই অনুমান আলিপুর আবহাওয়া দফতরের। 

অন্যদিকে দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট খানিকটা কমলেও উত্তরবঙ্গে একই অবস্থা। ঘন কুয়াশার দাপট চলছে দার্জিলিংয়ের কিছু অংশে। হালকা থেকে মাঝারি কুয়াশা সম্ভাবনা উত্তরবঙ্গের বাকি জেলাতে। জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহের মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে সকালে। এদিকে এদিন সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ২৭ থেকে ৯৪ শতাংশের মধ্যে। 

Follow Us