Kunal-Prasun: ‘ধোপাবাড়ির রাজনীতি আপনাকে মানায় না’, প্রসূনকে পাশে বসিয়ে বললেন কুণাল, সহমত কাকলি-শিবিরের নেতারও, প্রত্যাবর্তনের ইঙ্গিত?
Prasun Banerjee-Kunal Ghosh in Kolkata: প্রসূন বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে কুণাল ঘোষ বলেন, "প্রসূনদা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সৈনিক। তাই আমি প্রসূনদাকে অনুরোধ করলাম যে দিল্লিতে যে এই ধোপার বাড়িতে যাঁরা গিয়েছেন, রাজনীতির কালিমা আপনাকে মানায় না।” রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, নাম না করে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারকে আক্রমণ করেছেন কুণাল ঘোষ।

কলকাতা: প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিনে এক মঞ্চে প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee) ও কুণাল ঘোষকে (Kunal Ghosh)। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। মমতা তৃণমূল থেকে দূরত্ব বাড়িয়েছিলেন। কিন্তু এদিন প্রিয়রঞ্জনের জন্মদিনের অনুষ্ঠানে পাশাপাশি বসে থাকতে দেখা গেল এনসিপিআইয়ের প্রসূন ও মমতা তৃণমূল নেতা কুণাল ঘোষকে। শুধু তাই নয়, দীর্ঘক্ষণ কথা বলেন দু’জনে। একে অপরের প্রশংসাও করেন। এমনকী, যখন কুণাল নাম না করে সুদীপ-কাকলিকে (Sudip-Kakali) খোঁচা দিয়ে কথা বলেন, সেই সময় কুণালকেই সমর্থন জানান প্রসূন। আর তাতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে, তাহলে কি এনসিপিআই ছেড়ে ফের মমতা শিবিরে ফিরবেন প্রসূন?
সুদীপ-কাকলিকে খোঁচা কুণালের
এদিন, প্রসূন বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে কুণাল ঘোষ বলেন, “প্রসূনদা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সৈনিক। তাই আমি প্রসূনদাকে অনুরোধ করলাম যে দিল্লিতে যে এই ধোপার বাড়িতে যাঁরা গিয়েছেন, রাজনীতির কালিমা আপনাকে মানায় না।” রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, নাম না করে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারকে আক্রমণ করেছেন কুণাল ঘোষ।
কী বললেন প্রসূন বন্দ্যোপাধ্যায়?
উল্লেখ্যযোগ্যভাবে, কুণালের বক্তব্যকে সমর্থন করেছেন প্রসূনও। তিনি বলেন, “একদম ঠিক কথা বলেছেন কুণাল। আমি নেই, আমি থাকব না। ফুটবল খেলব। ফুটবলের ছেলেকে বড় করব।” তাহলে কি এনসিপিআই ছেড়ে ফের দলবদল করবেন প্রসূন? বলেন, ‘দলবদল কী, দল নেই। দল শুধু মোহনবাগান।” প্রসূনের এই মন্তব্যের পরই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা বেড়েছে।
এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদ আবু তাহের বলেন, “প্রসূন বন্দ্যোপাধ্যায় তো সকলের সঙ্গেই রয়েছেন। তাঁর সঙ্গে কারও থাকা মানে এটা নয় যে প্রিয়রঞ্জন দাশমুন্সির মতো কোনও নেতার জন্মদিনে একসঙ্গে উপস্থিত হয়েছেন। এতে তো কোনও সমস্যা নেই। আমরাও থাকতে পারি। সবসময় রাজনীতি সব জায়গায় মানায় না। প্রসূন একসঙ্গে আছেন, একসঙ্গেই থাকবেন।”
